• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



স্মৃতির পাতায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৭৬৯ জন পড়েছেন।
তিতাস যখন ক্লাস ফাইভ  এ পড়ে ...ওর ই এক ক্লাস এর বন্ধু তিতাস এর প্রেম এ পড়ে।
যদি ও বয়েস টা প্রেম করার বা বোঝার মতো ছিল না তবু ও যেন তিতাস এর বন্ধু সজল একটু অন্য রকম ভাবতো। তার তাকানো  টাও একটু অন্যরকম ছিল যা তিতাস কে ভাবায়, সজল প্রেম এ পড়লো নাকি !!!  ক্লাস এর বন্ধুদের কাছে কানাঘুষো  শুনতে পায় সজল তাকে পছন্দ করে...
প্রথমে তিতাস গুরুত্ব দেয় না সে দেখে সজল বেশ তার প্রতি যত্নশীল। তাকে বেশ আগলে রাখছে।
এরকম আচরণ তিতাসকে সজলের  কাছাকাছি  নিয়ে এলো আস্তে আস্তে। দুজনে ভালো বন্ধু হয়ে উঠলো। কিন্তু তবুও যেন কোথায় মনের অনেক কথাই না বলা রয়ে গেলো। একই সাথে পড়তে যাওয়া, ক্লাস এ বসা, তবুও সজল তার মনের খাতা খুলতে পারে নি, বলতে পারে নি তিতাসকে, "তোকে বড্ডো ভালবাসি"। তিতাসও জানাতে পারে নি সজলকে, তাকে ভালোবাসার কথা। কৈশোরের প্রেম মনের গহীনেই চাপা পরে রইলো। তবুও যেন আজ ও তার চোখ দুটো কৈশোরের প্রেম সজল কে খুঁজে বেড়ায়। তার বহিঃপ্রকাশ করার সেসময় কারোর ই ক্ষমতা ছিল না এটা ভাবতে ভাবতে তিতাস শুনতে পেলো তার বর এর গলার আওয়াজ। নিজের মনে হাসতে হাসতে চললো সে রান্না ঘরে পৌষ পার্বণের পিঠে বানাতে।
রচনাকাল : ১৪/১১/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 19  Europe : 22  Germany : 13  India : 347  Iran, Islamic R : 1  Ireland : 9  Japan : 21  Malaysia : 1  
Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  Spain : 1  Sweden : 9  Turkey : 1  Ukraine : 21  United Kingdom : 20  United States : 412  Uzbekistan : 1  
Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 19  Europe : 22  
Germany : 13  India : 347  Iran, Islamic R : 1  Ireland : 9  
Japan : 21  Malaysia : 1  Pakistan : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Spain : 1  Sweden : 9  Turkey : 1  
Ukraine : 21  United Kingdom : 20  United States : 412  Uzbekistan : 1  
Vietnam : 6  
লেখিকা পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্মৃতির পাতায় by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup