• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



~ ভুল স্বপ্ন ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রাজকুমার সাঁতরা
দেশ : India , শহর : Kotulpur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ৯৬৭৮ জন পড়েছেন।
চকমকি পাথরের দেশে আমার ছেড়া চটির পদচারণ,
তাপ দিয়েছে সমাজ সংখ্যাতত্ত্বের লঘু অ্যাসিড, বরিশালের নাম না জানা প্রত্যাক্ষিত ভিখারি 
যেন আজ হাউস অফ কমেন্টসের বক্তা।

না পাওয়া প্রাপ্তির উৎসস্থল অন্বেষণে
হারিয়ে ফেলেছি সমস্ত বৈশিষ্ট্য আর গুণাবলী
ঘাড়ের ওপর ঘুণ ধরা করিকাঠও পলকে পরে,
নাক সিটকায় বুর্জ খলিফা।

স্ট্যান্ড ম্যাগাজিনের ফ্রন্ট পেজে
ফেলে এসেছি আমাদের সম্পর্ক,
ভুলে তর্জনী টোকাই ছুড়েছি আধখাওয়া বিড়ি
ধরতে চেয়েছি হাভানার সুখটান।

সানডে সাসপেন্স এর থিওলজি ছেড়েছি
টেনে ধরেছি অন্তর্বাসের ফিতে,
চরিত্র সব হারিয়ে ফেলেছি
রোমান্টিসিজম আর উষ্ণ রাতে।

ভোরের আলো থমকে দাড়াই
ছেঁড়া কাঁথা আর কবির মাঝে ,
আগের রাতের স্বপ্ন এখন
ঝলসে ওঠে মেঠোপথে।
      ~রাজকুমার সাঁতরা~
রচনাকাল : ১/১২/২০১৯
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Bangladesh : 3  Canada : 68  China : 32  Europe : 2  France : 2  Germany : 11  India : 430  Ireland : 35  Japan : 2  
Kyrgyzstan : 1  Lithuania : 1  Malaysia : 1  Norway : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 12  United Kingdom : 19  United States : 396  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Bangladesh : 3  Canada : 68  China : 32  
Europe : 2  France : 2  Germany : 11  India : 430  
Ireland : 35  Japan : 2  Kyrgyzstan : 1  Lithuania : 1  
Malaysia : 1  Norway : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  
Ukraine : 12  United Kingdom : 19  United States : 396  Vietnam : 5  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ ভুল স্বপ্ন ~ by Rajkumar santra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৬৫
fingerprintLogin account_circleSignup