তৃষ্ণার্ত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩১১১৩ জন পড়েছেন।
তৃষ্ণার্ত শামুক এসেছিল সমুদ্রের কাছে ...
এটাই কি ভালোবাসা ? না কি  শুধু ই 
শারীরিক তৃষ্ণা মেটানো  ?
সমুদ্র শামুক কে গ্রহণ করলো | 
নিলো তাকে বাহুডোরে...
বাঁধলো তাকে ভালোবাসার বন্ধনে ..
সমুদ্র জানে শামুক তার নয়...
তবু ও সে ফেরাতে পারে নি শামুক কে ...
সমুদ্রের ভালোবাসা আকণ্ঠ পান করলো শামুক ..
জানে সমুদ্র শামুক ভাসতে ভাসতে চলে যাবে অন্য কোথা....অনেক অনেক দূরে.
সব ই জেনে ও তার সমস্ত কিছু অর্পণ করেছে 
শুধু ই ভালোবেসে .....
কিছু চায় না সমুদ্র ...যতদিন সমুদ্র থাকবে 
এইভাবেই ভালোবেসে যাবে শামুক কে ..
জানি না এ কেমন ভালোবাসা!!!
তবুও সমুদ্র নিঃশেষ করে বারে বার 
ফিরে আসবে তার শামুকের কাছে |
রচনাকাল : ১১/২/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 8  Canada : 25  China : 33  Europe : 1  Germany : 9  Hungary : 7  India : 422  Ireland : 30  Japan : 4  
Kenya : 1  Malaysia : 1  Morocco : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 29  United Kingdom : 14  
United States : 490  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 8  Canada : 25  China : 33  
Europe : 1  Germany : 9  Hungary : 7  India : 422  
Ireland : 30  Japan : 4  Kenya : 1  Malaysia : 1  
Morocco : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 29  United Kingdom : 14  
United States : 490  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তৃষ্ণার্ত by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup