• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



প্রবাসীর ঘরে ফেরা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সৌতম রায়
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১০ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ১১৬৯৩ জন পড়েছেন।
প্রবাসীর ঘরে ফেরা 

ট্রলি পুরো ঠাসা; নতুন জামা, শীতের কাপড়, ঘরে তৈরি নাড়ু, টুকিটাকি আরও কত কী!
তবু যেন খালি খালি লাগে, কী যেন নিতে গেছি ভুলে,
হাতড়াতে চলে আসে হাতে, একরাশ ধুলোমাখা স্মৃতি!

সময় যে কড়া নাড়ে আজ ,  ফিরে দ্যাখো পিছে প্রবাসী,
চলে যেতে হবে বহুদূর, দেখা কবে আবার কি জানি,
দেহ চলে ঘষে পায় পায়, মন পড়ে অষ্টমী ভোরে,
বলা তাকে হয়নি সে কথা, কত দেখা রয়ে গেল বাকি।

বাংলা যে শিল্পে পথিকৃৎ, আজ তার কঙ্কালসার কায়া,
উৎপাদনের আলো নিভিয়ে তারা, ছেলেদের আজ করেছে ঘরছাড়া;
বুকে পাথর , মুখের মেকি হাসি, বিদায় শহর, জেনো চিরদিন ভালোবাসি।

বাঙালির উৎসব,এত আয়োজন; আন্তরিকতা মেশা মেলা আপ্যায়ন,
বিবিধের মাঝে এত মিলন দেখেও, ঘরে ফেরার টান এমন বুঝবে ক'জন?
রচনাকাল : ৪/১২/২০১৯
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 19  Europe : 2  Germany : 12  Hong Kong : 1  India : 472  Ireland : 132  Italy : 1  Japan : 8  
Lithuania : 1  Norway : 1  Russian Federat : 5  Saudi Arabia : 15  Senegal : 1  Ukraine : 26  United Kingdom : 14  United States : 530  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 19  Europe : 2  
Germany : 12  Hong Kong : 1  India : 472  Ireland : 132  
Italy : 1  Japan : 8  Lithuania : 1  Norway : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 15  Senegal : 1  Ukraine : 26  
United Kingdom : 14  United States : 530  Vietnam : 7  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রবাসীর ঘরে ফেরা by Soutam Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০০৩৫
fingerprintLogin account_circleSignup