বার্ধক্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৭৭৩ জন পড়েছেন।
গালে পড়েছে ভাজ ...
চামড়াগুলো জড়ো হয়ে গেছে ...
এ যে বার্ধক্য !!!
স্মৃতি তে পড়েছে ধুলো ...
চোখ হয়েছে ঝাপসা..
এ যে বার্ধক্য !!!
কেউ আছে স্বামী স্ত্রী দুজনেই বেঁচে...
কেউ বা একা ...
এ যে বার্ধক্য!!!
খাবার-এ এসে যায় অনীহা ...
আবার কারো বা খেতে মানা...
এ যে বার্ধক্য!!!
ব্যাথায় ব্যাথায় জর্জরিত শরীর ও মন ...
একাকীত্ব করে গ্রাস ঘরের কোণ...
এ যে বার্ধক্য !!!
সাজানো ভরপুর তাঁরই সংসারে সে বড়ই বোঝা ....
জীবনটা কি অতোই সোজা?
এ যে বার্ধক্য !!!
**********ঝিমলি**********
রচনাকাল : ২৯/১/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 8  Canada : 19  China : 24  Europe : 1  France : 2  Germany : 10  Hungary : 3  India : 467  Ireland : 27  Israel : 1  
Japan : 16  Kazakhstan : 1  Malaysia : 1  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 19  Singapore : 1  Sweden : 11  Ukraine : 36  United Arab Emi : 1  
United Kingdom : 18  United States : 553  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 8  Canada : 19  China : 24  Europe : 1  
France : 2  Germany : 10  Hungary : 3  India : 467  
Ireland : 27  Israel : 1  Japan : 16  Kazakhstan : 1  
Malaysia : 1  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 19  
Singapore : 1  Sweden : 11  Ukraine : 36  United Arab Emi : 1  
United Kingdom : 18  United States : 553  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বার্ধক্য by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup