জয় গোস্বামীর জন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৩১৫ জন পড়েছেন।
জানলা দিয়ে তাকিয়ে দেখি রাস্তা বয়ে যায় 
কত রকম গাড়ি , কেউ বা রিক্সায় 
চলার নাম জীবন - সময় দাঁড়ায় না -
জিততে যদি চাস জীবন এগিয়ে চলে যা 
আমিও চলি .. পা চলেনা .. মন 
হওয়ায় ওড়ে মেঘের কোলে যথেচ্ছা ভ্রমন 
মেঘের সাথে জয় কে দেখি 
কেমন চলে যায় ...কালির সাথে মন চলে তার ... পাতায় পাতায় 
জয় কে ? আরে তাও জানোনা - কবি সে গোস্বামী , আমার সাথে তার তুলনা হয়না? আমি জানি ! 
তবু ও ভাবি ..রাস্তা কেন ..চলতে যদি হয় 
এমন ভাবে ই কলম কালির হোক না পরিচয় 
জীবনের দিন শেষের পথে ..অনেক হলো চলা 
জমে জমে পাথর হোলো অনেক না-বলা 
সে সব কথা ছন্দে চলে ..তাল মিলিয়ে পা 
হোক শুরু আজ ... মন রে আমার যা এগিয়ে যা.
রচনাকাল : ২৬/২/২০১৬
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



১
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 14  Europe : 23  France : 1  Germany : 12  India : 235  Ireland : 2  Japan : 3  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 37  United Kingdom : 18  United States : 242  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 14  Europe : 23  
France : 1  Germany : 12  India : 235  Ireland : 2  
Japan : 3  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 17  
Ukraine : 37  United Kingdom : 18  United States : 242  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জয় গোস্বামীর জন্য by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৮৪
fingerprintLogin account_circleSignup