পরিচয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৩১৩ জন পড়েছেন।
কোনো এক অন্ধকার রাতে  
তুমি দীপ জ্বেলে দিয়েছিলে হাতে
দাওনি পরিচয়  
এ জগতে কতোনা বিস্ময়  !
চেনা জানা মানুষের ভিড়ে  
কতবার খুঁজেছি তোমায়  -
দেখেছি  বিপরীত বিস্ময়ে  
পরম আত্মীয় ঠেলে ফেলে পাঁকে  
তুমি এসে তুলে ধরো তাকে  ,
তারপরে যাও কোন অচেনার   মাঝে  
- দুরু দুরু শব্দ বুকে বাজে  
জানি আমি .....যদি কোনো দিন  
তোমার আমার দেখা হয়  
আমি তোমাতে হারাব 
পেয়ে আমার পরিচয়.
রচনাকাল : ২৯/১১/২০১৫
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 21  Europe : 1  Germany : 10  India : 243  Ireland : 2  Japan : 2  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 16  
Ukraine : 28  United Kingdom : 20  United States : 218  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 21  Europe : 1  Germany : 10  
India : 243  Ireland : 2  Japan : 2  Romania : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Ukraine : 28  United Kingdom : 20  
United States : 218  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পরিচয় by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৪৮
fingerprintLogin account_circleSignup