• ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট



সুখের কান্না
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

লেখিকা : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৬ টি দেশ ব্যাপী ১০৬৩৬ জন পড়েছেন।
অনুগল্প

সুখের কান্না

এই মেয়ে কানছিস কেনরে ! শুধু শুধু চোখে জল আমি দেখতে পারিনা , মোছ শীগগিরি , পা দাপিয়ে মাসি নিজের কাজে ফিরল । আমি বলতে চাইলাম, মাসি দেখ চেয়ে জানলার বাইরে, এখনো বিকেলের আলো ভরে রয়েছে চারধার, কেমন মন কেমন করা গোলাপী আর সোনালি মেশান আলো , তার পিছনে দেখ ঐ যে আকাশের গায়ে আবছা একটা রামধনু, দুপুরে হাল্কা বৃষ্টি হল যে , আমাদের বাড়ির নিচে বকুল গাছের গায়ে পাখিরা সব ডাকা ডাকি করছে, এমন সব দেখলে চোখে জল আসবেনা ; কিন্তু বলতে পারলাম না ; বললেই তো বলবে ন্যাকামী ।

বকুল এত সুন্দর গন্ধ কোথা থেকে পেল , মাসির গায়ে শুধু ঘেমো গন্ধ । অথচ ছোট্ট মিন্তু, মাসির দেড় বছরের ছেলেটার গায়ে ঠিক এমনি সুন্দর একটা গন্ধ পাই । ভালবাসার গন্ধ , সারল্যের গন্ধ, ভগবানের গন্ধ । যেই ভাবা ওমনি আমার গলাটায় ব্যাথা ব্যাথা, চোখের কোলে জল এসে গেল । ভারি মুশকিল, কেন যে আমার এমন হয়, সুন্দর গান, সুন্দর ছবি, যা কিছু সুন্দর , যা কিছু ভাললাগার, সে সব দেখে আমার মনে কেমন একটা আনন্দ মেশান দুঃখ এসে যায়, আর আমি লোকের চোখের আড়ালে গিয়ে চোখ মুছি । কেন যে কেউ বোঝেনা এটা আমার ভাল লাগার কান্না ।

মাসি খুব গান শুনতে ভালবাসে, ঘুরে ঘুরে কাজ করে আর আর ডিভিডি চালিয়ে গান শোনে । এক্ষুনি সেই গানটা হল, শুনলেই আমার মন কেমন করে ওঠে, ঐ যে ‘বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ...’ । বা আরেকটা গান ‘কাড়ার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট...।‘ বার বার শুনতে ইচ্ছে করে । গানটা শুনতে শুনতে আমার বুকের মধ্যে কি যেন গুটলি পাকিয়ে গেল, আর আবার সেই জলটা চোখের কোনায়...কোথা থেকে যে আসে জল গুল- সেটা ও একটা আশ্চর্য ঘটনা । বুঝে পাইনা ছাই । আজ আমার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেড়বে । কি জানি কি হয় ।

ওমা কে রে? চেয়ে দেখি মাসির কুকুর টুকুস, আমার মুখের দিয়ে তাকিয়ে জ্বল জ্বল চোখে বসে আছে, আর মাঝে মাঝে ধমক দিচ্ছে – ভেউ...কি হয়েছে ? তুই সব বুঝতে পারিস , নারে কুটুস , মাসি ও বোঝেনা , কিন্তু তুই ঠিক আমার মনের কথা বুঝিস । উত্তরে কুটুস দাঁড়িয়ে আমার কাঁধে তার থাবা দুটো তুলে দিল- তার পরে কত যত্ন করে লম্বা একটা জিভ বার করে আমার চোখের জল চেটে চেটে মুছে দিল । এবার সত্যি সত্যি কান্না এসে বুকে বাসা বাঁধল আমার, আজ শেষ দিন- বাবা এসে নিয়ে যাবে কাল । তোকে ছেড়ে কি করে থাকব রে কুটুস , তোকে যে সত্যি বড্ড ভালবাসি রে । আর তক্ষুনি বুঝতে পারলয়াম, একই চোখের জল, তবু দুঃখের কান্না আর সুখের কান্নার কত তফাত ।
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Canada : 11  China : 13  Europe : 4  Germany : 7  Hungary : 1  India : 353  Iran, Islamic R : 1  Ireland : 81  
Japan : 5  Kuwait : 1  Malaysia : 1  Netherlands : 1  Romania : 1  Saudi Arabia : 16  Spain : 1  Ukraine : 35  United Kingdom : 12  United States : 378  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Canada : 11  China : 13  
Europe : 4  Germany : 7  Hungary : 1  India : 353  
Iran, Islamic R : 1  Ireland : 81  Japan : 5  Kuwait : 1  
Malaysia : 1  Netherlands : 1  Romania : 1  Saudi Arabia : 16  
Spain : 1  Ukraine : 35  United Kingdom : 12  United States : 378  
Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সুখের কান্না by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৯৮৩০
fingerprintLogin account_circleSignup