মনোবীনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৩১৪ জন পড়েছেন।
তুমি যতো প্রশ্ন রেখেছিলে অসীম অনন্ত মহাকাশে- 
তোমার যত ইচ্ছা ডানা
মেলা গাংচিলে করেছিলে সমর্পণ
তার ধ্বনি প্রতিধ্বনি ফিরে ফিরে
নিয়েআসে মেঘবালিকারা
ধীরগতি সূর্যের পশ্চিম বাসায়
রক্তিম সম্ভোগে তৃপ্ত  
নিঃশব্দ হায়ায়-
তার পরে সূর্য অস্ত গেলে
ধীরে অতি ধীরে
উঁকি মারে যতো আছে তারা
একেলা সাথীহারা 
খসে পরে দূরে বহূ দূরে
সে বোধহয় প্রেমিকের অন্তপুরে
তখন গভীর ঘনকাল রাতে
ফিসফাস কথা বলে জোনাকিরা
অন্ধকারে - কত কাল কত শত যুগ
গেছে চলে- আজ তুমি ফিরে এলে
আমার অন্তরে
পাকে পাকে জরালে আবেশে-
এমন ভাবেই ফিরে আসে প্রেম
কালের সীমানা পেরিয়ে
পরিচয় পায় মন কেবলি আভাসে
তবু অনায়াসে চিনে নেয়
কোন তারে বেজেছিল মনোবীনা
নিশ্চিত আলিঙ্গনে টেনে নেয়
আপন অন্তরে
রচনাকাল : ৬/৪/২০১৬
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 16  China : 23  Europe : 1  France : 1  Germany : 12  Hong Kong : 1  India : 271  Ireland : 1  Italy : 1  Japan : 3  
Romania : 1  Saudi Arabia : 25  Ukraine : 33  United Kingdom : 21  United States : 254  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 16  China : 23  Europe : 1  France : 1  
Germany : 12  Hong Kong : 1  India : 271  Ireland : 1  
Italy : 1  Japan : 3  Romania : 1  Saudi Arabia : 25  
Ukraine : 33  United Kingdom : 21  United States : 254  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনোবীনা by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৬৮
fingerprintLogin account_circleSignup