• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



জীবন স্রোতে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৫০১৪০ জন পড়েছেন।
জড়িয়ে ছিলাম যেদিন বাহুডোরে
সেদিন থেকে আমি শুধুই তোর
শিশির ভেজা পথ মাড়িয়ে যদি
আসে,আসুক নতুন দিনের ভোর।

রাগ,অভিমান রাখিস না আর পুষে
মনের দরজা হাট করে তুই খোল
কষ্ট গুলো কার্নিশে রাখ তুলে
প্রেমের স্রোতে চল তুলি হিল্লোল।

বাঁধন হারা উদ্দমতায় মেতে
আঁছড়ে পড়ুক আদিমতার ঢেউ
মাধবী তুই ভালো করেই জানিস
নেই যে আমার,তুই ছাড়া আর কেউ।

সময় স্রোতে আর যাস না ভেসে
কান্না মুছে আঁকড়ে আবার ধর
সুখের নেশায় আসুক দু চোখ বুঁজে
ভাঙবি কেন তোর সাজানো ঘর?

জীবন টা ফের ফিরুক খুশির দ্বীপে
যেই খানে তোর আটকে আছে মন
আলোর ছোঁয়ায় কুয়াশা যাক মুছে
ঝলমলিয়ে উঠুক হৃদয় কোণ।
রচনাকাল : ২১/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 11  China : 21  Europe : 1  France : 4  Germany : 6  Hungary : 3  India : 280  Ireland : 18  
Japan : 5  Latvia : 1  Netherlands : 2  Pakistan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 7  United Kingdom : 11  United States : 356  Uzbekistan : 1  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 11  China : 21  
Europe : 1  France : 4  Germany : 6  Hungary : 3  
India : 280  Ireland : 18  Japan : 5  Latvia : 1  
Netherlands : 2  Pakistan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 17  
Ukraine : 7  United Kingdom : 11  United States : 356  Uzbekistan : 1  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবন স্রোতে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup