রাতের আকাশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ১৭৭৬৬ জন পড়েছেন।
কাঁদছি ,যেভাবে কোনো রাত্রির শহর কাঁদে
ঘুমের মধ্যে থেকে উঠে আসছে ক্ষত।
আর আকাশের চাঁদ যেন জোড়করে কনডম লাগানো অন্ধকারে
দুপাশে শুয়ে থাকা জানলার বাইরের অসংখ্য হাত।
আকাশের দিকে ,চাঁদের দিকে
বন্য অরণ্যের রাত্রিতে অসময়ের চোখের জল।

সাদা পাতায় আমার কবিতার মত ঘুরতে থাকে
তোমাকে ছোঁয়ার ইচ্ছারা।
জ্যাজ্‌ ইম্প্রোভাইজেশনের কথা যদি বল আকাশের নীলে উড়োজাহাজ
আকাশ ছিঁড়ে তোমার দিক থেকে উড়ে আসা মিসাইল।
আমার কি আমি তো ক্ষতবিক্ষত
সেইসময় দুম করে জ্বলে উঠবে ৪৪০ চল্লিশ ভোল্টের বিদ্যুত প্রবাহ।
আমি পুড়বো তুমি পোড়াবে
আমার চুল্লির মুখে আগুন।

কাঁদছি ,যেভাবে কোনো রাত্রির শহর কাঁদে
অবচেতনে উঠে আসা প্রশ্ন চিন্হগুলো দিশাহীন।
আর আকাশের চাঁদে প্রত্যাহিত ব্যান্ডেজ লাগানো সাদা ক্ষত
নতুন কি আর ,সবটাই দৈনন্দিন।
ভাজা ওমলেটের মত আমার চোখের জল নোনতা আর স্বাবাভিক
শুধু শহরের রেস্টুরেন্টে  দুটি চরিত্র স্বাভাবিক।
রচনাকাল : ২৯/৪/২০১৫
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 13  Europe : 1  France : 2  Germany : 15  India : 276  Japan : 4  Kyrgyzstan : 1  
Norway : 1  Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 26  United Kingdom : 16  United States : 237  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 13  
Europe : 1  France : 2  Germany : 15  India : 276  
Japan : 4  Kyrgyzstan : 1  Norway : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 17  Ukraine : 26  United Kingdom : 16  United States : 237  
Vietnam : 3  


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রাতের আকাশ by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup