সাহসী স্পন্দনে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ১৭৭৭৩ জন পড়েছেন।
================================= 
সাহস করে কবিতাগুলো 
এগিয়ে নিয়ে যাচ্ছে জয় গোস্বামী ঠোঁটে। 
আরেকটু সাহস করি 
নিজের চেতনার ভিতর মৃত স্তবকের অসংখ্য ছিদ্র 
নিজেকে বড় বেমানান লাগে কবি। 
. 
মৃত্তিকার মাথা ঘেঁষা সামুদ্রিক জীবনগুলো 
তোর শাড়ির বুক পাঁজরে আটকানো আকাশের চাঁদ। 
সাহস করে আকাশে দেখেছি 
স্বপ্নে ঝরে পরা দৈনতা হৃদয়ের অগাথাক্রিস্তির ভিড়ে। 
উপচে পরা বুকসেল্ফে আলোর ঝরনা 
আমি ঝরনায় ভিজেছি ,তোকেও ভিজিয়েছি গভীর প্রেমে। 
এত আলো ,আরো আলো আমার বুকে 
আমার কবিতারা সহমরনে আমায় ভালোবেসে। 
ছড়ানো ছেটানো কবিতার শবে 
আমার কবিতারা মূল্যহীন অমূল্য পৃথিবীতে। 
. 
সাহস করে কবিতাগুলো 
এগিয়ে যাছে জীবিত মৃত ঈশ্বরের কফিনে। 
অলক্ষ্যে ঘটে যাওয়া অজস্র প্রহসনে জীবন মৃত কবিতা 
জীবনান্দ ধরে আকাশের চাঁদ 
আর খিদে অদ্ভূত আকাঙ্খা।
রচনাকাল : ৩/১/২০১৫
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 17  France : 10  Germany : 28  India : 410  Japan : 5  Jordan : 1  Morocco : 1  Norway : 4  
Russian Federat : 6  Saudi Arabia : 20  Ukraine : 23  United Kingdom : 16  United States : 212  Uzbekistan : 1  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 17  France : 10  
Germany : 28  India : 410  Japan : 5  Jordan : 1  
Morocco : 1  Norway : 4  Russian Federat : 6  Saudi Arabia : 20  
Ukraine : 23  United Kingdom : 16  United States : 212  Uzbekistan : 1  
Vietnam : 4  


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সাহসী স্পন্দনে by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup