• ৪র্থ বর্ষ ১১তম সংখ্যা (৪৭)

    ২০১৫ , এপ্রিল



নেম অফ ডেথ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১৭৫৪৯ জন পড়েছেন।
নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট সুচিপত্র ছাড়িয়ে সময়ের পরে প্রেম।
শুকনো পাতা ঝড়া বৃক্ষ হৃদয়ের খাতায়
তোমাকে আমার ভীষণ দরকার।
নিত্য ক্ষতের মলমে অত্যাধুনিক ফর্মুলায় তৈরী
আজকের কবিতার বিশেষ নাম
বিষের কবিতা।

পত্রিকার পাতায় পাতায় ফুটে ওঠা বিজ্ঞাপনে দরকারী ভীষণ
শরীরের খাঁজখোঁজ ,নিস্বার্থ জীবনের মাছের বাজারে।
কই মাছ আমার ভীষণ প্রিয়
মৃত্যুর দরকার ,কিংবা হেমলক।
প্রাচীন স্তবকের বুক ছেঁড়া আর্তনাদ
লাইফ ইস এ গেম অফ রিয়াল বিউটি।
অর এ ইম্পারালাল ওয়ে অফ লাইফ নেম অফ ডেথ
আমার সৃষ্টি আমার প্রেম।

নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট কর্মসূচির পরে জঞ্জাল সময়ের দরজায়।
কর্পরেসনের পালতোলা পঙ্ক্ষিরাজ
রাম নাম  সত্য হে ,রাম নাম।
কি দরকার আবার ঈশ্বরের
বাকিটুকু নাহয় আমি ঈশ্বর সেজে থাকি ,
আর তুই জীবনের জ্বলন্ত মৃত্যু হ।
রচনাকাল : ৩/৩/২০১৫
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 21  Europe : 2  Germany : 11  India : 234  Japan : 1  Philippines : 1  Russian Federat : 3  Saudi Arabia : 16  
Ukraine : 22  United Kingdom : 16  United States : 193  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 21  Europe : 2  
Germany : 11  India : 234  Japan : 1  Philippines : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Ukraine : 22  United Kingdom : 16  
United States : 193  Vietnam : 2  
  • ৪র্থ বর্ষ ১১তম সংখ্যা (৪৭)

    ২০১৫ , এপ্রিল


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নেম অফ ডেথ by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup