### " জীবন তৃষ্ণা " ###
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ১৭৭৭৯ জন পড়েছেন।
সোনা শরীরে মাখামাখি করে তৃষ্ণা 
গলা শুকিয়ে যায় । 
শরীরের মাঝে ছড়ানো  তৃষ্ণা গাছ 
বহুদূরে ছুঁতে চায় জীবন  প্রতিক্ষণ  
কিন্তু ছোঁয়া যায় । 
নিজের ছায়ার সাথে চলা 
মাথার উপর রৌদ্র । 
পায়ের তলায় বিষাক্ত রক্তক্ষরণ 
ভীষণ  গরম রক্ত মেশে মাটিতে । 
চোখ থেকে একবিন্দু জল টুপ করে ঝরে পরে 
কিন্তু রাক্ষসে  মাটি শুষে নেই একবিন্দু জল । 
ওটাই তো জীবন 
একটু জল এখানে । 
ওটাই তো  জীবন 
ওটাই  তো তৃষ্ণা জীবনের । 
খালি পায়ে হেঁটে যাওয়া 
সময়ের পরে সময় 
কতো  ওঠা নামা কতো  বালিয়াড়ি । 
আর পথে যদি রাত্রি নামে 
তখন ভীষণ ঠান্ডা ,ভীষণ  শীতল।  
চোখ লেগে আসে তৃষ্ণার নেশায় 
কিন্তু ঘুমোনো যায় না।  
জীবন ছুঁতে চায় মরু পারের  শান্তি 
জীবন ছুঁতে চাই এক মুহুর্তের তৃপ্তি।  
ওটাই  তো জীবন 
ওটাই তো তৃষ্ণা সোনা শরীরে ।
রচনাকাল : ২৯/৭/২০১৩
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 7  Canada : 20  China : 20  Europe : 2  France : 1  Germany : 12  Hungary : 11  India : 428  Iran, Islamic R : 2  Ireland : 6  
Japan : 5  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 15  Taiwan : 1  Ukraine : 32  United Kingdom : 14  United States : 487  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 7  Canada : 20  China : 20  Europe : 2  
France : 1  Germany : 12  Hungary : 11  India : 428  
Iran, Islamic R : 2  Ireland : 6  Japan : 5  Romania : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 15  Taiwan : 1  Ukraine : 32  
United Kingdom : 14  United States : 487  Vietnam : 4  


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
### " জীবন তৃষ্ণা " ### by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup