• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



প্রকৃতি জেগে উঠেছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ২১২১৪ জন পড়েছেন।
Ritwika Gayen
যেদিন সমুদ্রের জলে গ্যালন গ্যালন অপরিশোধিত তেল
আর কারখানার তরল পড়েছিল নীল-সবুজ জলে
শয়ে শয়ে মাছ আর জেলিফিস ভেসে উঠেছিল,
ডলফিনের পাখনার স্যুপ খেয়েছিলাম আমরা
কাঁচের টেবিলে বসে,
একটা মরে যাওয়া নীল তিমি নিয়ে
থিসিস নামিয়েছিল কোনো এক সাংবাদিক।
প্রকৃৃতি সেদিন চুপ করে ছিল।

আমাজন কিংবা উত্তরাখণ্ডের জঙ্গলে যেদিন আগুন লেগেছিলো
উষ্ণায়নের ফলে রক্ত রঙের দাবানল লেগেছিলো যেদিন,
জ্বলে যাওয়ার সময় হাঁ করে আকাশের দিকে
তাকিয়ে ছিলো একটা শিশু হরিণ,
একটা ছোট্ট হলুদ রঙের পাখির ডানাগুলো
মোমের মতো গলে গলে পরছিলো তখন।
প্রকৃতি সেদিন চুপ ছিলো।

 বাতাসে যেদিন থেকে গাঢ় হয়ে জমছিল বিষ
ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছিল কোনো এক ভবিষ্যতের শিশু।
বিকেলের দিকে বাড়ি ফেরার পথে
কোনো বসন্ত রঙ পাখির চোখে জল এসেছিলো,
শুধু বাজারে মাস্ক বিক্রি বেড়ে গিয়েছিল মাত্র।
প্রকৃতি সেদিন চুপ ছিলো।

অভয়ারণ্য কেটে যেদিন প্রাসাদ উঠল আকাশ ছোঁয়া
শহরের সব সবুজ মুছে দিয়ে সৌন্দর্যায়ন শুরু হল,
পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল নাম না জানা কত প্রানী,
কত প্রানীকে নির্মম ভাবে মেরে ফেলে ডিনার টেবিলে সার্ভ করা হল
আর নয়ত ছাল ছাড়িয়ে চড়া দামে বেচে দেওয়া হল 
এক দেশ থেকে আর এক দেশে।
প্রকৃতি সেদিন চুপ ছিলো।


কিন্তু আজ প্রকৃতি আর চুপ নেই।
প্রকৃতি দেখে নিয়েছে সেই হলুদ পাখির গলে যাওয়া ডানা,
প্রকৃতি শুনে নিয়েছে ডলফিনেদের কান্না,
প্রকৃতি বুঝে নিয়েছে গাছেদের হাহাকার।
এবার প্রকৃতি আদিম ভাবে জেগে উঠেছে।
রচনাকাল : ১/৬/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 33  Czech Republic : 1  Europe : 4  France : 1  Germany : 8  India : 353  Ireland : 27  Italy : 1  
Japan : 7  Latvia : 1  Romania : 1  Saudi Arabia : 25  Syrian Arab Rep : 1  Ukraine : 8  United Kingdom : 17  United States : 319  Vietnam : 10  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 33  Czech Republic : 1  
Europe : 4  France : 1  Germany : 8  India : 353  
Ireland : 27  Italy : 1  Japan : 7  Latvia : 1  
Romania : 1  Saudi Arabia : 25  Syrian Arab Rep : 1  Ukraine : 8  
United Kingdom : 17  United States : 319  Vietnam : 10  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকৃতি জেগে উঠেছে by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২৫৩২৯
fingerprintLogin account_circleSignup