• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



বেকারত্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২০২৭৮ জন পড়েছেন।
প্রেমের কথা লিখতে পারেনা বেকার ছেলেটা
টিউশনি আর চাকরির ফর্ম ফিলাপ এই নিয়ে তার দিন কেটে যায়, 
কখনো সখনো ইন্টারভিউ এর মুখ দেখলেও শিকে ছেঁড়ার মতো কপাল নিয়ে সে জন্মায়নি,
প্রয়োজনের থেকেও কমে সে সবটা করে,
কোনোদিন আধপেটা খেয়ে বিছানায় এসে শুয়ে পড়ে ছেলেটা,
ভাবতে থাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে নিজেকে
কিভাবে মুছবে সে নিজের গা থেকে বেকারের কলঙ্ক টা..!!
ভাবতে ভাবতে চোখ দুটো ভারী হয়ে আসে তার ।
খোলা জানালা দিয়ে এসে পড়ে চাঁদের স্নিগ্ধ আলো 
তার কপালে স্নেহ চুম্বন এঁকে দিয়ে যায়
শত কষ্টের মধ্যেও একরাশ মন ভালো করা র অনুভূতি নিয়ে হারিয়ে যায়  ছেলেটা ঘুমের মাসিপিসির দেশে..
পরের দিনের শুরুতে আবার একই নিয়মের জীবন শুরু হয় 

চলতে থাকে বেকারত্বের কলঙ্কময় জীবন.....

রচনাকাল : ১/১১/২০১৯
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 14  China : 20  Europe : 2  Germany : 9  India : 323  Ireland : 16  Japan : 4  Netherlands : 1  Norway : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 18  Ukraine : 24  United Kingdom : 13  United States : 436  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 14  China : 20  Europe : 2  
Germany : 9  India : 323  Ireland : 16  Japan : 4  
Netherlands : 1  Norway : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  
Ukraine : 24  United Kingdom : 13  United States : 436  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বেকারত্ব by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৫১৭
fingerprintLogin account_circleSignup