• ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর



ইচ্ছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ২০৫৮০ জন পড়েছেন।
খামখেয়ালির রঙিন খামে রূপকথাদের বই
ইচ্ছে হয় মাঝে মাঝে
জলফড়িং ও হই
পদ্মপাতায় স্ফটিক কই
ঘাসের ডগায় শিশির ছুঁই
দে দে ছুট দিতাম সারাদিন 
বন্ধ মনের আগল খুলে 
ছোট্ট আলাদিন
ঝুলি হতে বাহির হলো
প্রদীপের জিন
ইচ্ছে মতো আকাশ মাটি
আর জলের আলাপনে
রেশম ডানায় মুক্তির গান
আনন্দে থৈ থৈ
মেঘের সাথে দলছুট
নদীর সাথে সই
ইচ্ছে হয় মাঝে মাঝে 
জলফড়িং ও হই 
                   ~ কেকা হালদার ~
রচনাকাল : ৩/৯/২০১৯
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 43  China : 15  Europe : 140  France : 2  Germany : 11  India : 556  Iran, Islamic R : 1  Ireland : 55  
Japan : 9  Kenya : 1  Norway : 1  Russian Federat : 10  Saudi Arabia : 20  Sri Lanka : 1  Ukraine : 15  United Kingdom : 17  United States : 650  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 43  China : 15  
Europe : 140  France : 2  Germany : 11  India : 556  
Iran, Islamic R : 1  Ireland : 55  Japan : 9  Kenya : 1  
Norway : 1  Russian Federat : 10  Saudi Arabia : 20  Sri Lanka : 1  
Ukraine : 15  United Kingdom : 17  United States : 650  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইচ্ছে by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩০৪
fingerprintLogin account_circleSignup