• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



~ ফিরে দেখা ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ২০৫৮৩ জন পড়েছেন।
কল্পিত হিমের দেশে 
হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে
ধাবমান আমি 
সংকটেরও বেলা 
ফুরায়না অবহেলা 
বাঁধন বেঁধে দেয় কোন মায়ার তরে
বেলা ফুরায় শুধু
অবশিষ্ট অনুভূতি
সময় দেয়না সাক্ষ্য
বছর দুই আগের
শব্দ আজও বাজে
কোন অচেনার গলি
চেনায় পথিক
সন্ধ্যে নামার আগে
চেনা স্বর হাতছানি দিয়ে ডাকে 
ব্যস্ততা বড়ই ফিরে যাওয়ার
কাঁটা তারের বেড়া
ছিন্নভিন্ন তারা 
চেনা গলি হয়েছে অচেনা
যেতে চায়না কেউই 
মুখোমুখি বড়ই অভাবী 
হারানোর ব্যস্ততা বেশি কম
হারাতে চাই তাই 
রাতের বিষণ্ণতায়
অনুভূতি জমে যাক
কল্পিত হিমের দেশে ।।
রচনাকাল : ২০/১/২০২০
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 40  China : 25  Europe : 24  France : 3  Germany : 17  Hong Kong : 2  India : 475  Iran, Islamic R : 1  Ireland : 11  
Japan : 11  Jordan : 1  Malaysia : 1  Nepal : 1  Poland : 1  Russian Federat : 5  Saudi Arabia : 34  Ukraine : 13  United Kingdom : 22  United States : 433  
Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 40  China : 25  Europe : 24  
France : 3  Germany : 17  Hong Kong : 2  India : 475  
Iran, Islamic R : 1  Ireland : 11  Japan : 11  Jordan : 1  
Malaysia : 1  Nepal : 1  Poland : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 34  Ukraine : 13  United Kingdom : 22  United States : 433  
Vietnam : 6  
কবি পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ ফিরে দেখা ~ by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩২১
fingerprintLogin account_circleSignup