• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



মেঘের কাছে আবদার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ১২৪৭৭ জন পড়েছেন।
    এই মেঘ তোমরা ভেসে ভেসে যাচ্ছো কোথায়?
কি সুন্দর তোমরা এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াও! 
আমার খুব ভালো লাগে―
তোমাদের সঙ্গে আমাকে নেবে?
কেন গো? তুমি যাবে কেন?
     আমাদের সঙ্গে?
তোমার তো পড়াশুনা আছে!
     আছে তো―
আমরা খুব ছোট্ট শিশু গো,
আমাদের পিঠে ভারী ব্যাগের বোঝা―
বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হয়।
স্কুল থেকে ফিরে খেলতেই পাই না!
 কখনো পড়া, কখনো সাঁতার, কখনো আঁকা আবার কখনো নাচের ক্লাস―
আর কি ভালো লাগে বলো?
সব বাবা মারা ভাবে আমার সন্তান সবার সেরা হবে!
কিন্তু এতে তো আমাদের ছেলেবেলা হারিয়ে যাচ্ছে!
এটা কেউ বুঝতে চাইছে না গো―
তাই তো বেশীর ভাগ বন্ধুরা ফোন আর টিভির দিকে ঝোঁক করছে,
আমরা আমাদের মনের মতো করে বেড়েই উঠতে পারছি না!
আগে কি সুন্দর খেলা খেলতো সবাই,
আর এখন―
সেগুলোর শুধু নাম ই শুনতে পাই।
আগেও তো বাবা মারা পড়াশুনা করতো, আবার খেলাধূলাও করতো―
তাতে কি কেউ প্রথম বা প্রতিষ্ঠিত হতো না?
তাহলে আমাদের বেলায় এতো প্রতিযোগিতা কেন?
বলতে পারো মেঘ?
আর যারা বাবা মার স্বপ্ন পূরণ করতে পারছে না,
তারা খারাপ পথে হাঁটছে।
কেন? কেন গো বলো আমাকে?
আমাদের ছেলেবেলা আর তো ফিরে আসবে না―
এবার তুমি বলো মেঘ―
আমি তোমার সঙ্গে যেতে চেয়ে কি অপরাধ করেছি?
 আমার অনুরোধ―
আমাদের প্রতিযোগিতায় না নামিয়ে আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও না গো।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 22  China : 25  Europe : 1  France : 2  Germany : 10  India : 264  Ireland : 19  Japan : 6  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 8  United Kingdom : 17  United States : 296  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 22  China : 25  
Europe : 1  France : 2  Germany : 10  India : 264  
Ireland : 19  Japan : 6  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 8  United Kingdom : 17  
United States : 296  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মেঘের কাছে আবদার by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup