• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



অনুপ্ররনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৯০৯ জন পড়েছেন।
।।অনুপ্ররণা।।
আমাদের জীবনে দুঃখ,কষ্ট বার বার করে আসে!
সুখ যে আসে না তা নয়, তবে ক্ষনস্থায়ী।
চীরস্থায়ী কোনটাই হয় না।
তাই বলে দুঃখ করে বাকী দিনগুলো নস্ট করো না।
যে কটা দিন হাতে পাও মনের আনন্দে কাটাও,
কে জানে আজ আছি কাল নাও থাকতে পারি।
তবে, কেন করবো সময়ের অপচয়?
তাই মন যা চায় ,তাই করো।
নিজের মনের সুপ্ত  প্রতিভাকে তুলে ধরো,
কে বলতে পারে, যে কটা দিন হাতে আছে,
তাতে হয়তো অনেক সন্মান অর্জন করবে!
মানুষের মনের মধ্যে নিজের জায়গা করে নেবে।
মানুষ তোমার নাম সন্মানের সঙ্গে নেবে।
তাই দুঃখ বা কষ্ট করে নয়―
হাসি মুখে সবটাকে বরণ করে নাও।
দেখবে জয় একদিন তোমার ই হবে।
লোকের বলা কথা আর চলার পথ
কেউ বন্ধ করতে পারবে না।
নিজেকে আর বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখো না,
তাই আর লোকের কথা না শুনে
নিজের ইচ্ছা মতো বাঁচো।
মুক্ত আকাশে পাখাগুলো মেলে ধরো,
তবেই নীল আকাশকে ছুঁতে পারবে।
তবেই হবে অন্যের অনুপ্রেরণা তুমি।
******সুমিতা গাঙ্গুলি********
রচনাকাল : ১৩/৫/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 1  Canada : 21  China : 39  Czech Republic : 1  Europe : 1  France : 2  Germany : 18  India : 374  Ireland : 11  
Japan : 5  Kazakhstan : 1  Netherlands : 2  Qatar : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 29  Ukraine : 6  United Kingdom : 28  United States : 344  
Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 1  Canada : 21  China : 39  
Czech Republic : 1  Europe : 1  France : 2  Germany : 18  
India : 374  Ireland : 11  Japan : 5  Kazakhstan : 1  
Netherlands : 2  Qatar : 1  Romania : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 29  Ukraine : 6  United Kingdom : 28  United States : 344  
Vietnam : 8  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অনুপ্ররনা by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup