• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



নব নব কিশলয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৬৫৬ জন পড়েছেন।
এসেছে ফাগুন ধরেছে আগুন
আমার হৃদয় মাঝে,
প্রকৃতি আজিকে নব রং মেখে
সাজে অপরূপ সাজে।

অরুণ তপন রাঙায় ভুবন
ফুল ফুটে গাছে গাছে,
মাঝি খেয়া বায় তরণী ভিড়ায়
নদীর ঘাটের কাছে।

তরুর শাখায় বসি পাখি গায়
ফুলবনে ফুটে ফুল,
আসি অলিগণ করে গুঞ্জরণ
ধরেছে আম্র মুকুল।

বসন্ত প্রভাতে শুনি কান পেতে
কোকিলের কুহুতান,
বসন্ত এসেছে কমল ফুটেছে
শুনি ফাগুনের গান।

পলাশের শাখে শালিকেরা ডাকে
রং লাগে দেহ মনে,
বসন্ত এলো রে এ ধরার পরে
পলাশের বনে বনে।

যেদিকে তাকাই দেখিবারে পাই
নব নব কিশলয়,
ফাগুনের গানে সাগরের পানে
কল কল নদী বয়।
রচনাকাল : ১৩/৯/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 5  Canada : 20  China : 32  Europe : 15  Germany : 11  Hungary : 1  India : 514  Ireland : 23  Japan : 54  
Netherlands : 2  Norway : 1  Russian Federat : 7  Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 32  United Kingdom : 17  United States : 576  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 5  Canada : 20  China : 32  
Europe : 15  Germany : 11  Hungary : 1  India : 514  
Ireland : 23  Japan : 54  Netherlands : 2  Norway : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 32  
United Kingdom : 17  United States : 576  Vietnam : 1  
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নব নব কিশলয় by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup