• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



আন্দামান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ৩১৯৪২ জন পড়েছেন।
নীল ঘন নীল সাগর সে যে
গাড় নীল আরও হয়েছে কালো
জল পেরিয়ে সবুজ সে দ্বীপ
অরণ্য ঘেরা স্বপ্ন আরও |

মনে মনে তার ইতিহাস খুঁজি
খুঁজেই নিলাম গল্প তার
কালাপানিকে ছুঁয়েছে যে দ্বীপ
দীপান্তরের অন্ধকার |

জ্বেলেছিল আলো কিছু বীরজন
ঘুচাতে মায়ের অন্ধকার
অগ্নিযুগের বন্দী তারা
কারাগার আর রুদ্ধ দ্বার |

স্বাধীন দেশে আজও বেঁচে আছে
সবুজ দ্বীপের অহঙ্কার
বুকে নিয়ে কত বীরত্ব গাথা
জ্বেলে আলো, ঢেকে অন্ধকার |

আরও আছে সেই জারোয়া ,ওঙ্গে,
সবুজই যাদের অলংকার,
চোখ মেলে দেখ ,কি ভাবে তারা
বাঁচিয়ে রাখে নিজ বিশ্বাস |

যেদিকে তাকাও শুধু ঘন নীল
দিগন্ত রেখা মিলে হল ক্ষীণ 
বীরত্বে গড়া দ্বীপটি আজিও
ভূকম্পনে হয়নি তো লীন !

প্রলয় যদি ধেয়ে আসে দ্বীপে 
সমুদ্র ঢেউ, ঝঞ্ঝা দাপটে 
তবুও এ দ্বীপ ,মাথা তুলে রবে
শক্ত শিকড় জলতলে আছে ,
বীরত্ব যে তার  শোষিত শোণিতে।
রচনাকাল : ৩১/১০/২০১৯
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 7  China : 24  Europe : 2  France : 1  Germany : 13  India : 261  Ireland : 11  Japan : 12  Russian Federat : 5  
Saudi Arabia : 18  Sweden : 3  Ukraine : 30  United Kingdom : 20  United States : 325  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 7  China : 24  Europe : 2  
France : 1  Germany : 13  India : 261  Ireland : 11  
Japan : 12  Russian Federat : 5  Saudi Arabia : 18  Sweden : 3  
Ukraine : 30  United Kingdom : 20  United States : 325  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আন্দামান by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫০
fingerprintLogin account_circleSignup