• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



হঠাৎ দেখা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনির্বাণ চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : Purulia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , অক্টোবর
প্রকাশিত ৪ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ৪৭৪০ জন পড়েছেন।
কখনো কভু যদি আবার হয় দেখা
তুমি জানতে চাইবে না আমি কেমন আছি?
আমি কোন দিকে মুখ ফিরে এখন থাকি?
আর জীবনে কী ই বা এসেছে নতুন পরিবর্তন?
জীবনে আবার কখনো পথে হলে দেখা 
জানতে চাইবে না আজকাল কোন পার্টির মিছিলে হাঁটি?
কোন দলের ঝান্ডা উড়িয়ে চিৎকার করি?
জীবনে একবার যদি হয় দেখা, 
তুমি আলবাৎ জিজ্ঞাসা করো আমায়
আমি কি এখনো কবিতা লিখি, 
আমি কি এখানো গান বাঁধি, 
আমি কি এখনো স্বপ্ন দেখি।
কখনো ভুলেও যদি আবার এসে দাঁড়ায়
সামনে একবার জিজ্ঞেস করে নিও,
এখনো তোমার পছন্দের সেই পাঞ্জাবিটা
যত্নে রেখেছি কি না!
বাজারের পথে হঠাৎ হলে দেখা একবার
অন্তত একটিবার জিজ্ঞাসা করো যে 
বনলতার বিয়ের পর 
জীবনানন্দ বেঁচে আছে কি না।
রচনাকাল : ২৩/১০/২০১৯
© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 13  China : 25  Europe : 4  Germany : 10  India : 345  Ireland : 64  Japan : 12  Moldova, Republ : 1  Netherlands : 3  
Norway : 1  Russian Federat : 6  Saudi Arabia : 17  Ukraine : 20  United Kingdom : 17  United States : 467  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 13  China : 25  Europe : 4  
Germany : 10  India : 345  Ireland : 64  Japan : 12  
Moldova, Republ : 1  Netherlands : 3  Norway : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 17  Ukraine : 20  United Kingdom : 17  United States : 467  
Vietnam : 5  
কবি পরিচিতি -
                          অনির্বাণ চট্টোপাধ্যায় ১৮ই জানুয়ারি তৎকালীন বিহার ও বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত ধানবাদ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। এর পাশাপাশি অতীতে বাংলা সিনেমায় পরিচালনার কাজ করেছেন তিনি। এছাড়া সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
তাঁর সাহিত্য চর্চা শুরু হয় ২০০৬ এ পশ্চিমবঙ্গে আসার পর থেকে। বর্তমানে প্রবাসী হলেও বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশ পায়। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হঠাৎ দেখা by Anirban Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৬৬
fingerprintLogin account_circleSignup