• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



এক তোড়া চিঠি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অনির্বাণ চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : Purulia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , অক্টোবর
প্রকাশিত ৪ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ৪৬৮৮ জন পড়েছেন।
জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।

যেদিন তুমি আমায় প্রথমবার বলেছিলে 'ভালোবাসি'
সেদিনই লিখেছিলাম একটা ভাঙ্গা জিটার দিয়ে চিঠি,
বুড়ো রেঞ্জারে চেপে তোমার পাড়ায় গিয়ে দেব ভেবেছিলাম।
কিন্তু সাহস হয়নি তাই রেখে দিয়েছি এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
যেকোন মুহুর্তে যে কোনো সময়ে তোমার জন্য লিখে রাখি,
আমার মনের কথা, তোমায় না বলা রাগ, তোমার অভিমান
সবকিছু উতরে গেঁথে যায় আর সৃষ্টি করে এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
তোমার সাথে ঝগড়া হলে বা ধর আমাদের রাগ হলে
কিম্বা কথা কাটাকাটি, তখন পাশে থাকে ওই এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা তোমার প্রতিটি বায়না,
কানের দুলের জন্য মুখ গোমড়া করে থাকা, নাকছাবি চাওয়া,
চকবাজারের রাস্তায় দাঁড়িয়ে ফুচকার জন্য জেদও লিপিবদ্ধ আছে;
তোমায় দেওয়া গোলাপের খোশবু দিয়ে লেখা এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
তিরুপতি হোটেলের নিরালা কেবিনের টেবিলের চৌমিনের প্লেটের 
নকশাটাও এঁকেছি আমি আমার দোয়াত দিয়ে চিঠির সাদা কাগজে
তোমার কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি, তোমার জন্য বেছে রাখা গানও
শুনবে তুমি যখন তুমি পড়বে আমার লেখা এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
কত কত দিন আর কত কত মাস আমাদের দেখা না হলেও
আমি ঠিক দিন কাটিয়ে নিতে পারতাম, তোমায় কাছে ভেবে নিতাম,
আমি শুনতাম তোমার সব নালিশ আর বলত ওই এক তোড়া চিঠি।

জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
কিন্তু একটাও তোমায় পাঠাই নি আমি আর পাঠাবোও না,
তুমি অপেক্ষা কর যেমন ধৈর্য ধরে অপেক্ষা আমি করেছি, 
তুমি ঠিক একদিন আমার কাছে আসবেই আর আসতেই হবে,
সেদিন সারা রাত জেগে ব্যালকনিতে বসে থাকব আমরা
তুমি তোমার অনেক দিনের ইচ্ছে মত তাকিয়ে থাকবে চাঁদের দিকে
আর আমি তোমায় পড়ে শোনাব আমার লেখা এক তোড়া চিঠি।
জানো মৌ তোমার জন্য লিখে রেখেছি এক তোড়া চিঠি।
রচনাকাল : ১৪/১১/২০১৯
© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Bangladesh : 10  Canada : 52  China : 24  Europe : 3  Germany : 10  Hungary : 12  India : 711  Ireland : 84  
Japan : 6  Netherlands : 2  Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 27  United Kingdom : 16  United States : 854  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Bangladesh : 10  Canada : 52  
China : 24  Europe : 3  Germany : 10  Hungary : 12  
India : 711  Ireland : 84  Japan : 6  Netherlands : 2  
Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 27  United Kingdom : 16  
United States : 854  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অনির্বাণ চট্টোপাধ্যায় ১৮ই জানুয়ারি তৎকালীন বিহার ও বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত ধানবাদ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। এর পাশাপাশি অতীতে বাংলা সিনেমায় পরিচালনার কাজ করেছেন তিনি। এছাড়া সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
তাঁর সাহিত্য চর্চা শুরু হয় ২০০৬ এ পশ্চিমবঙ্গে আসার পর থেকে। বর্তমানে প্রবাসী হলেও বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশ পায়। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এক তোড়া চিঠি by Anirban Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪৯১
fingerprintLogin account_circleSignup