• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



তোমার জন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শানিয়া ময়রা
দেশ : India , শহর : ডানকুনি

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৪ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ৩২৪৯ জন পড়েছেন।
তোমার  জন্য  ভোরের আলো, তোমার  জন্য সন্ধ্যা।
তোমার  জন্য লালচে গোলাপ এবং রজনীগন্ধা।
তোমার  জন্য হাজার তারায় আকাশ ভরে থাকা।
তোমার  জন্য সহস্র রাত আমি জেগেছি একা ।

তোমার  জন্য চাঁদ এর কাছে মনের কথা বলা।
তোমার  জন্য নদীর তীরে একাই হেঁটে চলা।
তোমার  জন্য শান্ত দুপুরে পাখির কলতান।
মন খারাপের ক্যানভাসে নানা রং-এর টান।

তোমার  জন্য আকাশ জুড়ে অঝোর বৃষ্টি ধারা।
তোমার  জন্য ইচ্ছে গুলো হঠাৎ লাগামছাড়া।
তোমার  জন্য দুচোখ ভরে হাজার স্বপ্ন দেখা।
তোমার  জন্য ভীড় এর মাঝে একটুখানি একা।

তোমার  জন্য সুনীল, জয়, কিংবা সত্যজিত।
তোমার  জন্য গভীর রাতে রবীন্দ্রসংগীত।
তোমার  জন্য রামধনুতে সাতটি রং-এর মেলা।
তোমার  জন্য মেয়েবেলায় আমার পুতুল খেলা।

তোমার  জন্য কিশোর, লতা, তোমার  জন্য আশা।
তুমি আমার পৃথিবী তুমি আমার ভালোবাসা।
তোমার  জন্য চোখের জল , তোমার  জন্য হাসি।
বারে বারে জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি।
রচনাকাল : ১০/১১/২০১৯
© কিশলয় এবং শানিয়া ময়রা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bangladesh : 1  Canada : 16  China : 25  Europe : 3  France : 1  Germany : 8  India : 296  Ireland : 11  
Japan : 6  Malaysia : 4  Netherlands : 1  Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 21  Ukraine : 26  United Kingdom : 16  United States : 345  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bangladesh : 1  Canada : 16  
China : 25  Europe : 3  France : 1  Germany : 8  
India : 296  Ireland : 11  Japan : 6  Malaysia : 4  
Netherlands : 1  Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 21  
Ukraine : 26  United Kingdom : 16  United States : 345  Vietnam : 4  
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং শানিয়া ময়রা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তোমার জন্য by Shaniya Mayra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫০
fingerprintLogin account_circleSignup