• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



আমার আমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পাঞ্চালী ভট্টাচার্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , অক্টোবর
প্রকাশিত ২ টি লেখনী ২২ টি দেশ ব্যাপী ১৭৫৭ জন পড়েছেন।
নিয়মের শিকলে বাঁধা পড়ি না 
                    আমি এমন এক স্রোত।
সবাই যা চায় তাঁর কিছুই চাইনা আমি।
নিশ্চিন্ত সংসার, সুখের ঘুম
                    আমার জন্য নয়।
চলতে চলতে থেমে যাওয়া
                    আমার জীবন নয়।
যত বাঁধতে চাইবে বাঁধনে --
                    বিদ্রোহী হবো বারবার।
একলা চলতে গিয়ে পাশে
                    কাউকে পাবো না জানি।
পড়ে যাওয়ার ভয় আছে, ক্ষত-বিক্ষত হবো,
হয়তো মৃত্যুও আসতে পারে, তবু থামা নেই।
কোনো কিছুর পরোয়া নেই আর।
কেউ নেই কিছু নেই চাওয়ার--
পৃথিবী? তাও চাই না আমি।
শুধু যদি দিতে পারো --
                    একটু শান্তি চাই।।
রচনাকাল : ১/১১/২০১৯
© কিশলয় এবং পাঞ্চালী ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 16  Europe : 3  Germany : 10  India : 312  Iran, Islamic R : 1  Ireland : 9  Japan : 9  Philippines : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 20  Ukraine : 18  United Kingdom : 14  United States : 371  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 16  Europe : 3  
Germany : 10  India : 312  Iran, Islamic R : 1  Ireland : 9  
Japan : 9  Philippines : 1  Russian Federat : 3  Saudi Arabia : 20  
Ukraine : 18  United Kingdom : 14  United States : 371  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          
পাঞ্চালী ভট্টাচার্য ১২ই মার্চ সোনারপুর রাজপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কলেজের সময় থেকেই তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং পাঞ্চালী ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার আমি by Panchali Bhattacharya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৬৬
fingerprintLogin account_circleSignup