• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



শুধু প্রেম দিতে চাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : চৈতালি ধর বারিক
দেশ : India , শহর : বজবজ, দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ১০ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ১১৯১৪ জন পড়েছেন।
ছেলে: কী চাও আমার কাছে?
মেয়ে: চাই নি তো কিছু়!

ছেলে: আমার কাছে কেন আসো ফিরে ফিরে?
মেয়ে: তুমি যেতে দাও না কাছে টেনে নাও বলে|

ছেলে: জানো কত বিপদ এই জীবনে?
মেয়ে: ঝাঁপ দিতেই তো চাই তোমার সাথে;

ছেলে: আমার তো কিছু নেই?
মেয়ে: থাকতেই হবে বলি নি তো!

ছেলে : তাহলে?
মেয়ে : কিছুই না|

ছেলে : অনিশ্চয়তার জীবনে থেকে কী করবে?
মেয়ে: ভালোবেসে স্থির থাকবো তোমাতেই|

ছেলে : যদি আঘাত করি?
মেয়ে : জানি ওষুধটাও দেবে তুমিই;

ছেলে : সত্যি করে বলো মতলোব টা কী?
কেন ভালোবাসো আমায়?

মেয়ে : এ প্রশ্নের উত্তর জানলে নিশ্চই দেব তোমায়.....
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 67  China : 16  Czech Republic : 1  Europe : 23  France : 5  Germany : 16  Hungary : 4  India : 513  Ireland : 53  Israel : 1  
Japan : 1  Netherlands : 1  Russian Federat : 7  Saudi Arabia : 42  Turkey : 1  Ukraine : 6  United Kingdom : 23  United States : 680  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 67  China : 16  Czech Republic : 1  Europe : 23  
France : 5  Germany : 16  Hungary : 4  India : 513  
Ireland : 53  Israel : 1  Japan : 1  Netherlands : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 42  Turkey : 1  Ukraine : 6  
United Kingdom : 23  United States : 680  Vietnam : 8  
কবি পরিচিতি -
                          চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন।
তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধু প্রেম দিতে চাই by Barik Chaitali Dhar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৮৪
fingerprintLogin account_circleSignup