• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



অনৈতিক বিভেদ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লোপা দাস
দেশ : India , শহর : Farakka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১২৮৩৭ জন পড়েছেন।
নাক, চোখ, মুখ
একই ভঙ্গিতে সাজা,
তবু চেহারা দেখো 
যেন আলাদা আলাদা।

একই অঙ্গের বিভিন্নতা
মনকে করে প্রকাশ,
নিয়ে যেন ভিন্ন সত্তা
ভরিয়ে মানব আকাশ।

সত্তার বিভিন্নতা যেন
নিমেষে হয়ে পড়ে এক
জড়িয়ে সমাজ জালে।
আবার সেই সমাজ ই
বিভিন্নতার মালা বাধে
ধর্ম, বর্ণ, জাতির সুতোই।

তাহলে
যদি ঈশ্বরের ভিন্ন সৃষ্টি
থাকতে পারে ঐক্যতায়,
কেন তবে করো পৃথক
মনুষ্য সৃষ্ট বাহানায়??

যত মন, তত বিশ্বাস,
যত দেশ, তত খাদ্যাভাস,
তাহলে বিদ্বেষী, বিভেদ
কিসের তব অস্পর্শনীয়তা,
কিসের তব বিভেদ নীতি?
রচনাকাল : ২৯/৪/২০২০
© কিশলয় এবং লোপা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 16  China : 21  Europe : 4  France : 4  Germany : 17  India : 400  Ireland : 43  Japan : 11  
Netherlands : 1  Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 36  Ukraine : 9  United Arab Emi : 1  United Kingdom : 28  United States : 498  Vietnam : 18  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 16  China : 21  
Europe : 4  France : 4  Germany : 17  India : 400  
Ireland : 43  Japan : 11  Netherlands : 1  Romania : 1  
Russian Federat : 10  Saudi Arabia : 36  Ukraine : 9  United Arab Emi : 1  
United Kingdom : 28  United States : 498  Vietnam : 18  
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং লোপা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অনৈতিক বিভেদ by Lopa Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৮৪
fingerprintLogin account_circleSignup