• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



অনন্ত অপেক্ষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রসেনজিৎ
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ৫ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৫২৮১ জন পড়েছেন।
জানো, কতদিন দেখিনি তোমায়? 
তুমি কি তা মনে রেখেছো? 
হয়তো বা হ্যাঁ, বা সবটাই না! 
তোমায় আমি ভুলে যেতে চেয়েছিলাম, যেমন
এক ঋতুর আগমনে আরেকটিকে ভুলে যায়! 
কিন্তু, সে ভাগ্য আর হলো কৈ! 
সেই জোয়ার-ভাঁটা, সেই পূর্নিমা বা অমাবস্যার কৃষ্ণ কালো দিনগুলো; তোমার মনে আছে! 
হাতে হাত রেখে, নিরালায় দুটি মন প্রতিশ্রুতি করেছিলাম চেয়ে আকাশ পানে! 
হাওয়ার টানে খসে পড়েছিল 
কিছু জীর্ণ পাতা জীবন নদীর জলে, হয়ে অভিসারিকা সমুদ্র পানে চলে।। 
তারা আজও রয়েছে সেই, সেইখানে; শুধু তুমি নেই! 
নেই আমার কাছে, পাশে! 
তারা বলেছে আমায়, তোমায় ভুলতে দেবে না জানো!!! 
তাই, আজও সেই চাঁদনি রাত বুকে নিয়ে, অপেক্ষায় রয়েছে সেই ঘাট, আবার দমকা হাওয়ায়, পাতা ঝড়াবে বলে! 
সেই পরিচিত নীল যমুনায়।। 
       ~ ঈশান। 
২০.০৪.২০২০
রচনাকাল : ২০/৪/২০২০
© কিশলয় এবং প্রসেনজিৎ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 11  Croatia : 1  Europe : 28  France : 4  Germany : 19  India : 397  Ireland : 33  Jamaica : 1  Japan : 12  
Poland : 1  Romania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 35  Ukraine : 7  United Kingdom : 28  United States : 535  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 11  Croatia : 1  Europe : 28  
France : 4  Germany : 19  India : 397  Ireland : 33  
Jamaica : 1  Japan : 12  Poland : 1  Romania : 1  
Russian Federat : 12  Saudi Arabia : 35  Ukraine : 7  United Kingdom : 28  
United States : 535  Vietnam : 1  
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং প্রসেনজিৎ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অনন্ত অপেক্ষা by Prasenjit is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯১২২২
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup