• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



আমি আপন বলিয়া কাকে শুধাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন বরকতউল্লাহ
দেশ : Bangladesh , শহর : Narsingdi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৫ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ৩৭৫৭ জন পড়েছেন।
আমি আপন বলিয়া কাকে শুধাই
যাহাদেরকে অন্ধের মত বিশ্বাস করি
তারাই তো পাশে নাই।
আমি আপন বলিয়া কাকে শুধাই

শ্রদ্ধা সম্মান আর ভালবাসা 
যাহাদের তরে রাখি
তারাই তো রাখে নাই।

একটু পা পিছনে পড়লে 
তখনই বুঝা যায়
কে কাছে আছে 
আর কে পাশে নাই।

আমি আপন বলিয়া কাকে শুধাই।
বিপদে হাততালি আর 
সুসময়ে সবাইকে কাছে পাই।
পিছনে পিছনে অনেক ষড়যন্ত্র করে 
সামনে আসলেই কেমন আছো ভাই?
আমি আপন বলিয়া কাকে শুধাই।

যাহাদের ডাকে সাড়া দিয়ে বিনা দ্বিধায় এগিয়ে যাই।দুঃসময়ে তাহাদেরকে ও ষড়যন্ত্রকারীদের
দলে খুঁজে পায়।
আমি আপন বলিয়া কাকে শুধাই।
রচনাকাল : ১৬/১২/২০১৯
© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 10  China : 18  Germany : 10  India : 297  Ireland : 3  Japan : 19  Netherlands : 1  Romania : 3  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Ukraine : 7  United Kingdom : 18  United States : 264  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 10  China : 18  Germany : 10  
India : 297  Ireland : 3  Japan : 19  Netherlands : 1  
Romania : 3  Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 7  
United Kingdom : 18  United States : 264  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সুজন বরকতউল্লাহ ১৯৯৯ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নরসিংদীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কুমিল্লাতে আছেন।
তিনি পড়াশোনার পাশাপাশি পল্লী বিদ্যুৎতে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে তিনি সবসময় ভালোবাসেন। এছাড়া তিনি গল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি আপন বলিয়া কাকে শুধাই by Sujan Barkatullah is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup