• ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই



অপ্রতিরোধ্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৬২৮৯ জন পড়েছেন।
Indrani Dalapati
ডাক্তার! ডাক্তার!
ভালো নেই কেউ আর।
ডাক্তার! ডাক্তার!
চারিদিকে হাহাকার।

ডাক্তার! ডাক্তার!
ধেয়ে এল করোনা।
ডাক্তার! ডাক্তার!
এ নয় কোনো যন্ত্রণা।

ডাক্তার! ডাক্তার!
বীভৎস এ সমাজ।
ডাক্তার! ডাক্তার!
গোটাটাই সংক্রামিত আজ।

ডাক্তার! ডাক্তার!
নেই কি কোনো ভ্যাকসিন?
যাতে মানবিকতা আসে ফিরে,
হিংস্রতা হয় ক্ষীণ।

ডাক্তার! ডাক্তার!
তুমি ভেঙে পড়লে,
কে করবে নিরাময়? 
হিংসায় পুড়লে!

ডাক্তার! ডাক্তার!
তুমি ভেঙে পড়ো না।
মহামারী যাবে চলে, 
হেরেও যাবে করোনা।

শুধু হারবে না হিংসা,
নিষ্ঠুর হবে বর্বর,
লোভ আর লালসা-
মিশে হবে একাকার!

ডাক্তার! ডাক্তার!
জেনে রাখা দরকার।
কিছু সংক্রামিত ব্যাধির,
হয় না কোনো প্রতিকার।।
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 16  China : 31  Europe : 56  Germany : 15  India : 326  Ireland : 9  Israel : 1  Japan : 22  Netherlands : 3  
Philippines : 1  Russian Federat : 2  Saudi Arabia : 31  Ukraine : 8  United Kingdom : 29  United States : 288  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 16  China : 31  Europe : 56  
Germany : 15  India : 326  Ireland : 9  Israel : 1  
Japan : 22  Netherlands : 3  Philippines : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 31  Ukraine : 8  United Kingdom : 29  United States : 288  
Vietnam : 5  
কবি পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
  • ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই


© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অপ্রতিরোধ্য by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৮৪
fingerprintLogin account_circleSignup