• ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর



মৃত্যু যেন এমনই হয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৭ টি দেশ ব্যাপী ৫৬৮৯৩ জন পড়েছেন।
মৃত্যু যেন এমনই হয়।
খুব কাছ থেকে এসে আদুরে গলায় বলে -"ভাল আছো তো"?
মুখে এক গাল হাঁসি।করমর্দনের উষ্ণতা নিয়ে চায়ের তলানি
মুখে ঢেলে বলে-"এবার যাওয়া যাক"?
মৃত্যু যেন এমনই হয়।
অন্তত আসার ঘন্টা-দুই আগে একটা ফোন,দুমিনিট মিষ্টি কথা-
"আমি আসছি,আর ঘন্টা দুই সময় আছে হাতে,তৈরি হয়ে থেকো"।
প্রান ভরে দুঘন্টা বাঁচা যাবে হয়ত।
মৃত্যু যেন এমনই হয়।
তাকে দুই বাহুর আলিঙ্গনে জড়িয়ে,যেন- দুমিনিট জ্ঞান থাকে,
ভয়হীন শ্রান্ত জ্ঞান।ওই সময় লিখে যাব-শেষ কবিতা,শেষ অনুভুতি।
সে বলবে-"সময় শেষ,পরিক্ষা শেষ,চলো বন্ধু
এবার যাওয়া যাক,অনেক দুরের পথ"।
মৃত্যু যেন এমনই হয়।
তখন দিন শেষে গোধুলির আলোয়,যেন কোনো বিষন্নতা না থাকে,
কেউ যেন পিছু না ডাকে।পাখিদের ঘরে ফেরার পথে যেন ঝড় না ওঠে,
মঝির কুলে ফেরার গানে,যেন সন্ধ্যা-তারা ফোটে।
হ্যাঁ মৃত্যু যেন ঠিক এমনই হয়।
রচনাকাল : ২/১০/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 15  Canada : 13  China : 52  Europe : 4  France : 13  Georgia : 1  Germany : 42  Hungary : 3  
Iceland : 16  India : 414  Ireland : 36  Israel : 13  Italy : 1  Japan : 3  Netherlands : 32  Norway : 31  Russian Federat : 10  Saudi Arabia : 21  
Sweden : 12  Turkey : 2  Ukraine : 37  United Kingdom : 22  United States : 637  Vietnam : 21  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 15  Canada : 13  
China : 52  Europe : 4  France : 13  Georgia : 1  
Germany : 42  Hungary : 3  Iceland : 16  India : 414  
Ireland : 36  Israel : 13  Italy : 1  Japan : 3  
Netherlands : 32  Norway : 31  Russian Federat : 10  Saudi Arabia : 21  
Sweden : 12  Turkey : 2  Ukraine : 37  United Kingdom : 22  
United States : 637  Vietnam : 21  
  • ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর


© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৃত্যু যেন এমনই হয় by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২০৪
fingerprintLogin account_circleSignup