• ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর



হৃদয় ভার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুেখনদু মল্িলক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , অক্টোবর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৮২২ জন পড়েছেন।
আবার সেই ভার জমেছে বুকে
হৃদয়ের কুঠুরিতে চাপ চাপ কথা
জমে জমে পাথর হয়ে আছে,
আনুভুতির পাঁচালিতে সে পাথর ভাঙবে না।
রক্তের খরস্রোতে তাকে টলানো যায় না।।

মস্তিস্কের ঘুপচি গলিতে
নিকোটিনের নীল ধোঁয়া দিই
মদের নেশায় ব্রম্ভান্ড টলাই
হৃদয় – ভার সব ভুলে যাই।
যখন জ্ঞান ফেরে
দেখি টলে যাওয়া ব্রম্ভান্ড স্থির,
আর
বুকের পাথর জগদ্দল হয়ে বসে আছে।।

নেশাতুর চোখে তন্দ্রা এলে
আমার স্বপ্নের রং তুলি মানবীর নগ্ন শরীরে আঁকি
ক্যানভাসে সব রঙ ফোটে না –
কালো ই জুড়ে থাকে সমস্ত পট
থেকে থেকে শুধু লাল
ওই চোখে মুখে – আর ক্যানভাসের সেন্টারে।।

আচমকা ফের ঘুম থেকে উঠি –
সব ভুলে যাই,
প্রাকৃতিক কাজ, দৈনন্দিন ছক মনে আসে সব,
যন্ত্রের মত চলতে শুরু করি।
ব্যাস্ততা সেরে বিশ্রাম পেলে
বুকের বাঁদিকে ঠিক টের পাই
থেঁতলে যাওয়া হৃদয় নিয়ে কাজ খুঁজি
আর
নিজের থেকে – পালাই পালাই।।
রচনাকাল : ৫/১০/২০১২
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 16  Canada : 8  China : 60  Europe : 5  France : 33  Germany : 42  Hungary : 2  Iceland : 31  
India : 371  Iran, Islamic R : 1  Ireland : 5  Israel : 16  Japan : 32  Netherlands : 31  Norway : 32  Russian Federat : 10  Saudi Arabia : 14  Spain : 2  
Sweden : 12  Ukraine : 36  United Kingdom : 12  United States : 509  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 16  Canada : 8  
China : 60  Europe : 5  France : 33  Germany : 42  
Hungary : 2  Iceland : 31  India : 371  Iran, Islamic R : 1  
Ireland : 5  Israel : 16  Japan : 32  Netherlands : 31  
Norway : 32  Russian Federat : 10  Saudi Arabia : 14  Spain : 2  
Sweden : 12  Ukraine : 36  United Kingdom : 12  United States : 509  
Vietnam : 4  
  • ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর


© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হৃদয় ভার by Sukhendu Mallick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup