• ৩য় বর্ষ ৪র্থ সংখ্যা (২৮)

    ২০১৩ , সেপ্টেম্বর



জয় হনুমান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৬ টি দেশ ব্যাপী ৫৫৭৪০ জন পড়েছেন।
মনে রেখ পবন পুত্র তুমি,
হনুমান নাই বা হলে,
পালিয়ে এসনা তবু গন্ধমাদন ফেলে।
গোটা দেশ আজ দগ্ধ হয়েছে,
মেঘনাদের শক্তিসেলে।
বিশল্যকরণীর খোঁজে তোমাদেরই
পাঠানো হয় বারে বারে,
উত্তরাখন্ড অথবা কারগিল বর্ডারে।
জাম্বুমানেরা চিরকাল থাকে ঠান্ডাঘরে।
লক্ষনেরা চিরকাল বেঁচে থাকে-
রামচন্দ্রের কঠোর অর্ডারে।
শুধু তোমাদেরই লেজে আগুন,নিভাতে
নিভাতে মুখ পুড়ে যায়।
সিতার ন্যাকা আবদারে,
তোমাদেরই বুক চিরে যায়।
তবু মনে রেখ পবন পুত্র তুমি,
হনুমান নাই বা হলে,
পালিয়ে এসনা প্লিজ, গন্ধমাদন ফেলে।
রচনাকাল : ১৭/৮/২০১৩
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 13  Cambodia : 2  Canada : 36  China : 62  Europe : 2  Germany : 10  Hungary : 2  India : 435  Ireland : 33  
Israel : 12  Japan : 2  Netherlands : 13  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 20  Slovakia : 1  Ukraine : 27  United Kingdom : 31  United States : 617  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 13  Cambodia : 2  Canada : 36  
China : 62  Europe : 2  Germany : 10  Hungary : 2  
India : 435  Ireland : 33  Israel : 12  Japan : 2  
Netherlands : 13  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 20  
Slovakia : 1  Ukraine : 27  United Kingdom : 31  United States : 617  
Vietnam : 3  
  • ৩য় বর্ষ ৪র্থ সংখ্যা (২৮)

    ২০১৩ , সেপ্টেম্বর


© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জয় হনুমান by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৭১
fingerprintLogin account_circleSignup