ধর্ম কি ? খায় না মাথায় মাখে ?
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৬ টি দেশ ব্যাপী ৫৫৭৪৬ জন পড়েছেন।
ধর্ম নামক শব্দটা আগাগোড়াই বড্ড গোলমেলে,
নার্ভ কোষে শঙ্খ লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
গিতা,বাইবেল,কোরান,জেন্দাবেস্তা,পুরান যাইহোক,
যে মানুষটা তার কোনোটাই পড়েনি,
যার কোনোটাই মেনে চলার দরকারও পড়েনি,তবুও-
তার জন্যেও কি ধর্ম থাকবেনা ? মাথায় ঢোকেনা ।
কারণ আমিও পড়িনি কোনোটাই। তবু প্রশ্ন একটাই-
সব ধর্মই কি এক কথা বলেনা ? জানা নেই।তবে-
এটুকু বুঝেছি ধর্মের থেকে অধর্ম-কে বোঝা সহজ।
সেইটুকু বুঝে,অধর্ম-টাকে বাদ দিলে,যেটুকু পড়ে থাকে,
সেটুকুকেই কি ধর্ম বলা যায়না ? মেনে চলা যায়না ?
জানিনা,ধর্মগ্রন্থের পাতায় কি লেখা আছে ?
অধর্মের বিরুদ্ধে যুদ্ধকেই তো ধর্মযুদ্ধ বলা হত,
আর বর্তমানে ?দুই বিপরিত ধর্মের মধ্যেও ধর্মযুদ্ধ হয়।
আর সেই ধর্মযুদ্ধে, ধর্মের আজীবন পরাজয় ।
সত্যিই ধর্ম নামক শব্দটা আগাগোড়াই বড্ড গোলমেলে,
নার্ভ কোষে শঙ্খ লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
রচনাকাল : ১৭/৩/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 49  Europe : 2  France : 1  Germany : 12  Iceland : 12  India : 303  Iran, Islamic R : 1  Ireland : 1  
Japan : 11  Netherlands : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  Ukraine : 39  United Kingdom : 23  United States : 373  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 49  Europe : 2  
France : 1  Germany : 12  Iceland : 12  India : 303  
Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 11  Netherlands : 1  
Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  Ukraine : 39  
United Kingdom : 23  United States : 373  Vietnam : 6  


© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ধর্ম কি ? খায় না মাথায় মাখে ? by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৮০
fingerprintLogin account_circleSignup