সংক্ষিপ্ত প্রেমের গল্প...
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৬ টি দেশ ব্যাপী ৫৫৭৪৩ জন পড়েছেন।
যে চোখে একফোটা জল এলে,একদিন বৃষ্টি নামত,
সেই চোখে আজ আগুন জ্বলে,তাই জঙ্গলে দাবানল !
এ সব শাক দিয়ে মাছ ঢাকার পুরানো গল্প মাত্র,
আসলে সবই পিটুইটারির খেলা,মানুষ মারা কল ।
দুচোখে যদি সত্যি শ্রাবন আসে,শরত কে ফাঁকি দেয়,
তবে তা বসন্ত এবং হেমন্ত কালেও ঝরাবে অশ্রুজল,
দুচোখে যদি সত্যি আগুন জ্বলে,হৃদয়ে যদি প্রেম পোড়ে,
তবে না পেলে,আর টক হয়ে যাবে না আঙুর ফল ।
আসলে সবই মন জোড়া-জোড়া খেলা কয়েকদিনের,
প্রেম আজ বড় লম্বা ছুটিতে আছে,জীবনের নাম জল ।
তাই জীবন কখনও নর্দমার নোংরা গন্ডিতে বয়ে যায়,
কখনও আবার বোতোলে বন্দী রঙিন অ্যালকোহল ।
হৃদয়ে জমছে যৌনতা আর অহংকারের অস্থায়ি বুদবুদ,
ভালোবাসা আজ বড় সংক্ষিপ্ত,পদ্মপাতায় জল ।
তবুও,যে চোখে একফোটা জল এলে,একদিন বৃষ্টি নামত,
সেই চোখে আজ আগুন জ্বলে,তাই জঙ্গলে দাবানল !
রচনাকাল : ৩০/৯/২০১৪
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 126  Canada : 69  China : 29  Europe : 2  France : 2  Germany : 11  Greece : 1  Hungary : 105  Iceland : 14  
India : 1150  Ireland : 5  Israel : 1  Japan : 23  Malaysia : 5  Malta : 1  Philippines : 1  Portugal : 1  Romania : 8  Russian Federat : 7  
Saudi Arabia : 35  Singapore : 2  Spain : 1  Turkey : 1  Ukraine : 35  United Arab Emi : 2  United Kingdom : 26  United States : 1053  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 126  Canada : 69  China : 29  
Europe : 2  France : 2  Germany : 11  Greece : 1  
Hungary : 105  Iceland : 14  India : 1150  Ireland : 5  
Israel : 1  Japan : 23  Malaysia : 5  Malta : 1  
Philippines : 1  Portugal : 1  Romania : 8  Russian Federat : 7  
Saudi Arabia : 35  Singapore : 2  Spain : 1  Turkey : 1  
Ukraine : 35  United Arab Emi : 2  United Kingdom : 26  United States : 1053  
Vietnam : 4  


© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সংক্ষিপ্ত প্রেমের গল্প... by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩১৩
fingerprintLogin account_circleSignup