• ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর



ঈশ্বর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৩১৪৪৮ জন পড়েছেন।
মাটির উপর একটি পাথর
গ্রামের মেয়ের তুমিই,
আবার কোথাও 
গাছের গোড়ায়
দাঁড়িয়ে আছ তুমি,
ছোট ছোট ,পুতুল খেলার
 মাঝে মাঝে ,তুলসী তলায়
হয়ত থাকো সন্ধ্যাবেলায়,
সবার মুখে শুনি !
তোমায় গরীব 
পায় যে খুঁজে
নিজের টানে, 
পায়ের মাটি
আঁকড়ে থেকে,
সকল দুঃখে
রেহাই পেতেই,
যে ভাবে হোক খুঁজি,
যখন আসো
 বইয়ের পাতায়
সাধারণের সাধ্য কোথায়?
আবার ফেরে 
মাটির ঢেলায়
মাথাটি দেয় ঠেকি,
বোঝানো দায়
সত্য আসল
সবার মাঝেই তুমি |
রচনাকাল : ২৯/৯/২০১৯
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 13  China : 34  Europe : 106  France : 5  Germany : 9  Hungary : 1  India : 343  Ireland : 32  
Japan : 7  Malaysia : 1  Mongolia : 1  Pakistan : 1  Russian Federat : 17  Saudi Arabia : 23  Sweden : 3  Taiwan : 1  Thailand : 1  Ukraine : 25  
United Kingdom : 13  United States : 342  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 13  China : 34  
Europe : 106  France : 5  Germany : 9  Hungary : 1  
India : 343  Ireland : 32  Japan : 7  Malaysia : 1  
Mongolia : 1  Pakistan : 1  Russian Federat : 17  Saudi Arabia : 23  
Sweden : 3  Taiwan : 1  Thailand : 1  Ukraine : 25  
United Kingdom : 13  United States : 342  Vietnam : 7  
কবি পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
  • ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর


© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঈশ্বর by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪৩৫
fingerprintLogin account_circleSignup