ভালবাসা বিক্রি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শ্রী সমর কুমার সরকার
দেশ : INDIA , শহর : Siliguri

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৪৮ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৮৪৮৮৮ জন পড়েছেন।
ভালবাসা বিক্রি
******************

কোন কিছুই নয় কো সুলভ এ ভব সংসারে,
ভালবাসার মূল্য কেমন,কে আর পরখ করে ? 
জমে আছে মনের মাঝে প্রচুর ভালবাসা,
উন্নত মান,এক শত ভাগ খাঁটি এবং খাসা।
বাড়তিটুকু নেয় যদি কেউ,হাল্কা হবে মন,
বিক্রি করে হ'তেও পারে বিশেষ উপার্জন।
ব্যবসায়ী নই,বেচাকেনার বিদ্যা জানা নাই,
ঠকে যাবার সম্ভাবনা,ঝুঁকি ও আছে তাই।


ভালবাসা বিক্রি আছে,কিনতে কি কেউ চাও ?
কিনলে নগদ,দিতে পারি একটু বেশী ফাউ।
আগাম দাদন দিতে পারো,খুব প্রয়োজন হলে,
এমন ভালবাসা কি আর খুব সহজে মেলে ?
আগে এলে আগে পাবে,বাঁচলে পাবে পিছে,
পাবেই,এমন প্রতিশ্রুতি কি করে দিই মিছে?
কোন মাপেতে,কেমন দরে বিক্রি করা যায়,
ধৈর্য ধরো,চিন্তা করে জানাব উপায়।।


***************************************************
সমরকুমার সরকার / শিলিগুড়ি 
****************************************************
রচনাকাল : ৪/১/২০১৪
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Azerbaijan : 1  Bangladesh : 7  Canada : 17  China : 48  Europe : 13  France : 2  Germany : 23  Hungary : 8  India : 379  
Indonesia : 1  Ireland : 34  Israel : 2  Japan : 4  Kenya : 1  Kuwait : 1  Netherlands : 12  Russian Federat : 13  Saudi Arabia : 19  Turkey : 1  
Ukraine : 18  United Kingdom : 17  United States : 492  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Azerbaijan : 1  Bangladesh : 7  Canada : 17  
China : 48  Europe : 13  France : 2  Germany : 23  
Hungary : 8  India : 379  Indonesia : 1  Ireland : 34  
Israel : 2  Japan : 4  Kenya : 1  Kuwait : 1  
Netherlands : 12  Russian Federat : 13  Saudi Arabia : 19  Turkey : 1  
Ukraine : 18  United Kingdom : 17  United States : 492  Vietnam : 5  


© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালবাসা বিক্রি by SAMAR KUMAR SARKAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৭৪
fingerprintLogin account_circleSignup