• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



কবিতার তরে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৬৮৪৬৭ জন পড়েছেন।
তোমার কথা ভেবে না হয় বদলে দিলাম নিয়ম 
নিয়মই তো বদলে ছিল ছন্দ মোহে জীবন ; 
জীবন টা যে কি, কি তার নিয়ম ধারা 
শুধু সময়ের হাত ধরে কেবলই হেঁটে চলা ! 
তাই যদি হত এগোতাম সময়ের সাথে 
গুটি গুটি পায়ে এজীবন নদ পারাপারে। 
কিন্তু হায়, বুক টা ভারি করে ওযে থমকে দাঁড়ায় দুমড়ায়-মুচড়ায় 
আর ভাসিয়ে নিয়ে যায় নোনতা জলে কিংবা খোলা জানলায়। 
জানলা দেখায় খোলা আকাশ কখনো অজানা বৃষ্টি 
জ্যোৎস্না হারা রাত কিংবা তারার ঝিকিমিকি, 
ওরা যে ছন্দিত হয় আমার হৃদয়ের স্পন্দনে 
হেসে জ্বলতে চায় বিষাদ ঘন অন্ধকারে ; 
আপ্লুত হতে চায় ভালবাসায় , নিয়মে মেশাও এ উষ্ণতা নিশ্বাসে
তুমি আরো গভীরে এসো , ভালবাসা দৃঢ় হোক বিশ্বাসে
তৃপ্তির চরম সোহাগে
এ জীবন কথা কবিতার তরে ।।


রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 4  China : 30  Europe : 1  France : 2  Germany : 13  India : 282  Ireland : 17  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 9  Saudi Arabia : 18  Ukraine : 8  United Kingdom : 12  United States : 279  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 4  China : 30  Europe : 1  
France : 2  Germany : 13  India : 282  Ireland : 17  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 9  Saudi Arabia : 18  
Ukraine : 8  United Kingdom : 12  United States : 279  Vietnam : 6  
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতার তরে by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৫১৭
fingerprintLogin account_circleSignup