ছোট্ট কথা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৬৯৪৮১ জন পড়েছেন।
আমি ছোট্ট বলে একলা ঘরে
পথের পানে চাই
বাইরে যাওয়া মায়ের মানা
পড়ার ঘরে ঠাই।

জানলা ধারে উদাস মনে
স্বপ্ন দেখি জেগে
স্বপ্ন পরি ডাকছে মোরে
ঐ নীল পানসি মেঘে ।
হিমেল হাওয়া পরশ মেলা
নদীর পাড়ে বসে
পথিক ওগো ক্লান্ত তুমি 
জিরাও স্নিগ্ধ প্রাতে ।
মেঠো পথে যাচ্ছে গেয়ে
বাউল কবি ভাই
তাইনা দেখে মনটা আমার
শুধু উড়তে চাই ।
ডানা মেলে যাচ্ছে উড়ে
ছোটন পাখির দল
ঝিলিক ঝিলিক হাসির ছোঁয়া
তার ও মাঝে কোন্দল ।
বায়না ভুলে ময়না পাখি
বারিক ফিরে চায়
সবুজ টিয়ের নাচন দেখে
কোকিল সুরে গায় ।

আমি ছোট্ট বলে একলা ঘরে
পথের পানে চাই
বাইরে যাওয়া মায়ের মানা
পড়ার ঘরে ঠাই।।
রচনাকাল : ২৭/১১/২০১৫
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 9  China : 18  Europe : 2  France : 4  Germany : 12  Hungary : 4  India : 331  Japan : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 21  Spain : 1  Ukraine : 30  United Kingdom : 21  United States : 327  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 9  China : 18  Europe : 2  
France : 4  Germany : 12  Hungary : 4  India : 331  
Japan : 1  Russian Federat : 9  Saudi Arabia : 21  Spain : 1  
Ukraine : 30  United Kingdom : 21  United States : 327  Vietnam : 5  


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ছোট্ট কথা by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৮৫
fingerprintLogin account_circleSignup