শুধু তোমার তরে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৬৯৪৮০ জন পড়েছেন।
জানি আমি যাব চলে
জীবনের মালা গেঁথে
এই নীল আকাশের পথে
মনের এই ভাবনা গুলো
হৃদয়ের ছোঁয়া লেগে
পড়ে রবে বালু পথে। 

হয়ত তুমি অবুঝ ভাবে
আলতো নরম ছোঁয়া দিয়ে
মাড়িয়ে যাবে এ পথ দিয়ে
সেদিন ও বুঝি ভাববেনাযে
ভাবনা গুলো
শুধু তোমার তরে।

হয়ত সেদিন আমি
তোমার থেকে বহুদূরে
ঘন কালো আকাশের মাঝে
হাজার তারার একটি আমি
সারা রাত্রি শুধু তোমার তরে
দেখছি আমি চোখটি মেলে।

হাজার তারার মাঝে মোরে
হয়ত যদি বুঝতে পারো
চিনতে পারো আমায় দেখে
দিচ্ছি কথা মিলিও নিও
উল্কা হয়ে পড়ব খসে
আসব শুধু তোমার তরে।
রচনাকাল : ২৪/৩/২০১৬
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 22  Czech Republic : 1  Egypt : 1  Europe : 3  France : 1  Germany : 13  India : 359  Iran, Islamic R : 1  
Japan : 3  Mongolia : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 16  Ukraine : 39  United Kingdom : 15  United States : 294  Uzbekistan : 1  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 22  Czech Republic : 1  
Egypt : 1  Europe : 3  France : 1  Germany : 13  
India : 359  Iran, Islamic R : 1  Japan : 3  Mongolia : 1  
Pakistan : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 16  
Ukraine : 39  United Kingdom : 15  United States : 294  Uzbekistan : 1  
Vietnam : 3  


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধু তোমার তরে by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৮৫
fingerprintLogin account_circleSignup