• ৭ম বর্ষ ৯ম সংখ্যা (৮১)

    ২০১৮ , ফেব্রুয়ারী



প্রেম-বাসনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৬৯৪৭১ জন পড়েছেন।
আকাশে বাতাসে প্রেমের ঝংকার তারি মধ্যে শুধু তুমি 
পাগল প্রেমি সুরের দেশে এমন ডঙ্কা তুলেছে জোরে
উল্লাসে দিন নাচে, মর্ত্য পৃথিবী বন-বন করে ঘুরে
সুরের দেশে বেতাল সুরে চেঁচিয়ে বলি আমার তুমি
ভূবন কাঁপানো গরজ বলে ওগো তোমায় ভালবাসি আমি
কম্পিত ক্ষনে স্তব্ধ ভাষা প্রেমের কথা জাগায় অন্তরে
আকুল হৃদয় হার মানা হার নাচে প্রেমের ঝংকারে 
ঝংকারে মন থমকে বলি- সুরের দেশে সৃজন তুমি 

তুমি নিশ্চুপ! তবে কোথায় গেঁথেছ মালা আমার বরণে
আমার নয়নে তাকিয়ে বলো- ভালবাসি ভালবাসি তোমায় ভালবাসি
আমার হৃদয় তোমার প্রেমে আমার প্রেমে এসুর আনে
প্রেম দরিয়া জোয়ার হানে আছড়ে পড়ে ঢেউয়ের রাশি
উত্তাল ঢেউ দুমড়ে আমি এগিয়ে যাব তোমার পানে
আমি স্তব্ধ হয়ে গরমি শ্বাসে রইব তোমার আলিঙ্গনে ।।
রচনাকাল : ১৯/১০/২০১৭
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



২
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 14  Europe : 2  France : 2  Germany : 13  India : 231  Indonesia : 1  Japan : 14  Netherlands : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 24  Ukraine : 18  United Kingdom : 14  United States : 260  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 14  Europe : 2  
France : 2  Germany : 13  India : 231  Indonesia : 1  
Japan : 14  Netherlands : 1  Russian Federat : 8  Saudi Arabia : 24  
Ukraine : 18  United Kingdom : 14  United States : 260  Vietnam : 1  
  • ৭ম বর্ষ ৯ম সংখ্যা (৮১)

    ২০১৮ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেম-বাসনা by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৬৮
fingerprintLogin account_circleSignup