রবি চরিত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৬৯৪৭৬ জন পড়েছেন।
পাতা উল্টাও মন, পাতা উল্টাও
রবি চরিতে মেঘ পুঞ্জে-
অঝোরা ধারায় ভিজতে চায় যে জীবন,
পাতা উল্টাও, পাতা উল্টাও মন ।

হৃদয় ভাসায় ভালোবাসা বন্যায়
            মুক্ত আকাশে শুন্যতা তুমি পূর্ণ
কালের যাত্রায় “হে বন্ধু বিদায়”
           ভালবাসা নিবারন প্রেম ঋণ বিচূর্ণ

আমি যে মুক্ত ডোরে “কিসের বন্ধন”
সত্য দৃষ্টি তৃপ্ত আত্মা প্রেমের রন্ধন
মানব ধর্মে জীবন গড়ি “ওমা আনন্দময়ী”
ভাবের দূর্গ স্বপ্নে উড়ে,আমি জেগে রই

আমি যে ইচ্ছে ডানায় মনের আশায়
              বিলাবো জীবন প্রেমের চিঠি
খোলা জানালায় সময় সুধায়
             “সুধা তোমাকে ভোলেনি”

পাতা উল্টাও মন, পাতা উল্টাও
রবি চরিতে মেঘ পুঞ্জে-
অঝোরা ধারায় ভিজতে চায় যে জীবন,
পাতা উল্টাও, পাতা উল্টাও মন ।।


[ কবিগুরুর নিম্নোক্ত রচনার চরিত্র নিয়ে লেখা----

“শেষের কবিতা” – অমিত ; “গোরা”- গোরা ; “ডাকঘর” – অমল ]
রচনাকাল : ২৪/৩/২০১৬
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 20  China : 26  Europe : 2  France : 2  Germany : 13  Hong Kong : 1  India : 281  Ireland : 21  Japan : 1  Morocco : 1  
Philippines : 1  Romania : 2  Russian Federat : 5  Saudi Arabia : 23  Ukraine : 35  United Kingdom : 17  United States : 267  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 20  China : 26  Europe : 2  France : 2  
Germany : 13  Hong Kong : 1  India : 281  Ireland : 21  
Japan : 1  Morocco : 1  Philippines : 1  Romania : 2  
Russian Federat : 5  Saudi Arabia : 23  Ukraine : 35  United Kingdom : 17  
United States : 267  Vietnam : 3  


© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবি চরিত by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৭৯
fingerprintLogin account_circleSignup