• ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী



আমি সেই ছেলে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দীপঙ্কর মাহাতো
দেশ : India , শহর : Karimpur, Nadia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২৪৩০৭ জন পড়েছেন।

অমাবস্যা ভরা জীবন নিয়ে চাঁদ বিনা তারা গুনে খুশী থাকা সেই ছেলে!
ভগবান যার কাছে মুখ ফিরিয়ে নিয়েছে 
যার স্বপ্নের আয়না ভাঙে দুঃখের ঢিল পড়ে 
কথা বলে না কেউ,ডাকে না তাকে 
তবুও কানে শোনে হাওয়ার দিগন্তের পার থেকে,ভালোবাসবে!

একলা ভাবুক,সঙ্গী হীন এক ছেলে 
ভালোবেসে না ঘুমিয়ে,জেগে থাকা এক ছেলে 
সবাই বলে পাগল হয়েছে ছেলে 
একলা ভাবুক,সঙ্গী হীন এক ছেলে 
নিজেকে নিজেই ঘৃর্না করা সেই ছেলে!

না কোনো প্রকৃতির ক্রিয়া বোঝে 
কোনটা সত্যি কোনটা মিথ্যা না জানা 
কোনো হিংসে বিদ্বেষ নয় 
হাওয়ার মতো নরম ছিল সে 
ভালোবাসায়,ভালোবেসে একলা ভাবা সেই ছেলে!

চাঁদকে ভালোবেসে,পৃথিবী থেকে ভালোবাসা চাওয়া 
হাওয়ার সাথেই বিদ্বেষ করা 
হৃদয় না চিনেই, চাঁদকে দেওয়া সেই ছেলে 
সবাই বলে কোনো ভারী বস্তু ওই নরম হৃদয়ের উপর দিয়ে বয়েছে ।
এখন সব না বলা, বলা কথায় হাসা সেই ছেলে!

কষ্ট পেয়েও কলম নিয়ে সে লেখে আপন হৃদয় কথন ।
ভালোবাসার কাঙাল,নিজের সাথে  কথা বলেই সাধ মেটানো সেই ছেলে!
যখন স্বপ্ন ভাঙলো,তখন ছিল না ছোট্ট 
শেষ উপন্যাসের আয়নার সামনে দাঁড়িয়ে 
দেখি সেই ছেলেটি ঠিক আমার মতোই?আমিই সেই ছেলে!!
                         কলমে~ক্ষুদে শিবকৃষ্ণ
রচনাকাল : ২৩/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bangladesh : 1  Canada : 6  China : 34  Europe : 1  France : 2  Germany : 11  India : 254  Ireland : 17  Japan : 5  
Netherlands : 3  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 7  United Kingdom : 14  United States : 350  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bangladesh : 1  Canada : 6  China : 34  
Europe : 1  France : 2  Germany : 11  India : 254  
Ireland : 17  Japan : 5  Netherlands : 3  Romania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 7  United Kingdom : 14  
United States : 350  Vietnam : 5  
  • ৯ম বর্ষ ৯ম সংখ্যা (১০৫)

    ২০২০ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি সেই ছেলে by দীপঙ্কর মাহাতো is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup