সময়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২১৯৪ জন পড়েছেন।
কথা ছিল সময়ের ঘণ্টার ঢং ঢং শব্দে  
ছড়িয়ে দেবো আবির বসন্তের লাজুক গালে।
সময়ের বাধা ডিঙিয়ে যখনই পৌছাই 
গঙ্গার চেনা ঘাটে - গোধূলির সূর্য তখনো তাকিয়ে
থাকে আবিরী অলস শরীরে মোহিনী চোখে।
আমিও দিশাহারা ,
থাক না সময় থেমে এই ভাবেই একটু।
তখনই মনে পড়ে একরাশ স্মৃতিকাতর রঙিন শৈশব 
আহ্লাদী প্রতিশ্রুতি ঘেরা সাজানো দিনলিপি আর স্বপ্ন।
দাবার চালের মতো পাল্টে যাওয়া কটা বছর ,
শৈশব থেকে কৈশোর আর কৈশোর থেকে 
যৌবনে বিছিন্নের আত্মকথা- ।
এক নির্লিপ্ত প্রতাঙ্গে ফোঁটা উদ্যম যৌবনের 
দুর্বলতাকে পদপৃষ্ঠে ডিঙিয়ে সিঁড়ি ভেঙে উপরে ওঠা। 
আগামী দিন গুলোও ভেঙে গেছে উন্মত্ত ঝড়ে
হয়তোবা আগন্তুক বিরূপ ভুমিকম্পে।   
থাক না সময় এই ভাবেই কিছুটা—কিছুটা থেমে ।
রচনাকাল : ২০/১১/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 3  Bangladesh : 9  Canada : 7  China : 29  Europe : 2  Germany : 10  Hong Kong : 1  Hungary : 9  Iceland : 1  
India : 316  Ireland : 4  Japan : 22  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 7  Saudi Arabia : 16  Singapore : 2  Ukraine : 27  United Kingdom : 13  
United States : 330  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 3  Bangladesh : 9  Canada : 7  
China : 29  Europe : 2  Germany : 10  Hong Kong : 1  
Hungary : 9  Iceland : 1  India : 316  Ireland : 4  
Japan : 22  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 16  Singapore : 2  Ukraine : 27  United Kingdom : 13  
United States : 330  Vietnam : 2  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সময় by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪৪৭
fingerprintLogin account_circleSignup