• ৮ম বর্ষ ৫ম সংখ্যা (৮৯)

    ২০১৮ , অক্টোবর



দুরন্ত প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৪২ জন পড়েছেন।
একটা সময় তুমি ছিলে স্রোতস্বিনী নদী
পূর্ণিমার জোয়ারে ভরে যেতো আমার রুক্ষ বুক,
রমণীর স্পর্শে যেমন ফাগুনে আগুন লাগে 
তোমার কোমল কুসুম কামিনী ফুলের গন্ধে যেমন
মিশে থাকে সর্পকাম নেশা,
যেমন করে শালুক, জুই, পদ্মের মতোই নীরব রাতে
ঝরে যায় প্রিয় রাতের রজনীগন্ধা।
সে নেশায় ডুবতে 
কতগুলো বসন্ত পেরোতে হয় একটা প্রেমিক কে
তা হয়তো তুমি বুঝবে, 
তুমি হয়তো জানবে ব্যাস্ত কামারের মতো 
দুরন্ত প্রেম কে আগুনে পিটিয়ে গলিয়ে প্রশমিত করতে
কতোটা ধারালো করতে হয় নিজেকে,
তোমার উপকূলে যে আবেগের ঢেউ পরিণতি পেতে চেয়ে
ভেজাত আমার বেমালুম শক্ত বুক,  
অথচ সেই তুমি এখন পুরুষেরই দোষ খোঁজো।
রচনাকাল : ১৯/৭/২০১৮
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ
সমাপ্ত



১
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 9  China : 29  Europe : 3  France : 1  Germany : 9  Hungary : 2  India : 350  Iran, Islamic R : 1  
Ireland : 23  Japan : 1  Russian Federat : 4  Saudi Arabia : 23  Ukraine : 35  United Kingdom : 19  United States : 384  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 9  China : 29  
Europe : 3  France : 1  Germany : 9  Hungary : 2  
India : 350  Iran, Islamic R : 1  Ireland : 23  Japan : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 23  Ukraine : 35  United Kingdom : 19  
United States : 384  Vietnam : 9  
  • ৮ম বর্ষ ৫ম সংখ্যা (৮৯)

    ২০১৮ , অক্টোবর


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দুরন্ত প্রেম by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৫৮
fingerprintLogin account_circleSignup