আমি ক্লান্ত প্রান এক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৩৩৭৬০ জন পড়েছেন।
আমি ক্লান্ত প্রান এক
বহুবার খুঁজেছি তোমায় রুপালী জ্যোৎস্নার 
আঁধারী জোনাকি ঘেরা নীল পথে 
কেটে গেছে কত রাত, প্রহর শিউলি মালা গেঁথে
নারীর বিহনে  
ভালোবাসার প্রান পুরুষের বেশে
আদিগন্ত বিমুগ্ধ মোহনার মিলনে , 
কিছু অভিসার বুকে চেপে গহন পথে
নীহারিকার রঞ্জনরশ্মি প্রভায়, গোপন উৎসে
মিথ্যা গাঁট গোনা আঙুলের অতীতে  
পরিযায়ীদের মাঝে , ব্যাস্ত কলমের ডগায় 
আমি ক্লান্ত প্রান এক
বহুবার ছুঁতে চেয়েছি তোমার উষ্ণ কোমল হাত 
অবলীলায় - 
ভালোবাসার প্রান পুরুষের বেশে
সূর্যোদয় , বৈতালী বিকেল হারিয়ে
রুপালী আলিঙ্গনে অন্তহীন ধূপছায়া গোধূলির রঙে 
আমি ক্লান্ত প্রান এক। 
--------------------------
রচনাকাল : ২২/১২/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 9  Bermuda : 1  Canada : 5  China : 16  Czech Republic : 1  Europe : 21  France : 11  Germany : 25  Hungary : 1  India : 441  
Ireland : 3  Japan : 3  Netherlands : 1  Norway : 2  Russian Federat : 24  Saudi Arabia : 12  Ukraine : 47  United Arab Emi : 1  United Kingdom : 20  United States : 373  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 9  Bermuda : 1  Canada : 5  China : 16  
Czech Republic : 1  Europe : 21  France : 11  Germany : 25  
Hungary : 1  India : 441  Ireland : 3  Japan : 3  
Netherlands : 1  Norway : 2  Russian Federat : 24  Saudi Arabia : 12  
Ukraine : 47  United Arab Emi : 1  United Kingdom : 20  United States : 373  
Vietnam : 2  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি ক্লান্ত প্রান এক by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৭৮
fingerprintLogin account_circleSignup