শুধু তোমার জন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৫৩ জন পড়েছেন।
শুধু তোমার জন্য 
একদিন এই সাদা গোলাপটিও ফুটে উঠবে 
তার অসহ্য যন্ত্রণা চেপে লাল
পুরুষ্টু দুটো ঠোঁট মেলে। 
তোমার জন্য সুখ কিনতে কিনতে-
ঠোঁটের গোলাপি রঙটাও মুছে যাবে একদিন
আমার পছন্দের তালিকা থেকে
অথচ বাজারে বাজারে ঘুরে-   
ক্লান্ত আমি, শূন্যতায় একলা আমি। 
যখন চলে যাও তুমি 
আমার হৃদয়ের আয়না চুরচুর করে 
আছড়ে পড়ে দলবেঁধে অভুক্ত দুঃস্বপ্নেরা
অন্ধ দেয়াল জুড়ে।
তুফান বয়ে যায় তোমার জন্য
আমার হৃদয় ভেদ করে শিরদাঁড়া বেয়ে-  
উথালপাতাল নিরাশার ঢেউ যখন 
উঠে আসে বুকের আস্ত সাগর জুড়ে
গভীর নিশির মৌনতা ভেঙে
সেখানেও তো আমি একা,শূন্যতায় একলা আমি।  
এই শূন্যতাকে সাথী করেই 
চলে যাবো আমি নীরবে মুখ বুজে-
গোগ্রাসে গেলা আঁধারের বুকে
শুধু তোমার জন্য।
রচনাকাল : ২৯/১২/২০১৫
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 23  Europe : 22  France : 1  Germany : 12  Iceland : 1  India : 343  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Ireland : 4  Japan : 2  Moldova, Republ : 1  Russian Federat : 6  Saudi Arabia : 19  Ukraine : 20  United Arab Emi : 2  United Kingdom : 17  United States : 284  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 23  
Europe : 22  France : 1  Germany : 12  Iceland : 1  
India : 343  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 4  
Japan : 2  Moldova, Republ : 1  Russian Federat : 6  Saudi Arabia : 19  
Ukraine : 20  United Arab Emi : 2  United Kingdom : 17  United States : 284  
Vietnam : 4  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধু তোমার জন্য by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৭৯
fingerprintLogin account_circleSignup