• ৮ম বর্ষ ৩য় সংখ্যা (৮৭)

    ২০১৮ , আগষ্ট



প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৪৫ জন পড়েছেন।
সহস্রবার প্রেমে পড়েছি তোমার
এতো প্রেম তোমার - 
তাই ভালোলাগে প্রেমে পড়তে।
প্রেমে পড়ি, স্বপ্ন দেখি , 
বাউন্ডুলে,ছন্নছাড়া বলে লোকে তবু , 
তবু প্রেমে পড়ি তোমার।
আমি জানি শান্ত স্নিগ্ধ পথের মতো
জনাকীর্ণ নিস্তব্দতায় মিশে আছে
আমার প্রতিবারের প্রেম পড়া ,
প্রেমিক প্রেমিকা ঘেরা শহরে সাক্ষী আছে
প্রতিদিনের গোধূলি বেলার মুহূর্তরা।
আমার একেলা বিরহের বেলা মিশে আছে
প্রতিটি ঢেউয়েরা কণায়,
এরা প্রমান দিতে পারে আমার ভালোবাসার
গভীরতা অসীম অঙ্কের মতো,
জোড়া ফুলে কালো ভ্রমর বলে দিতে পারে
কতবার তোমার প্রেমে পড়েছি, 
কতবার সাথে থেকেও বলা হয়নি ভালোবাসার গল্প,
কতো রাত ভোর হয়েছে তোমার স্পর্শ, ঘ্রাণ অনুভবেই
কতো দোয়েল ডেকেছে তোমার নাম ধরে,
আমার কাছে তোমার প্রেম যেন 
সুনীল সমুদ্রে ছোট একটা দ্বীপ খুঁজে পাওয়া।   
আমার কাছে তুমি যেন আঁধারের বুকে
চাঁদের অহংকার।
এতো প্রেম তোমার তাই প্রেমে পড়ি।
রচনাকাল : ১৯/৭/২০১৮
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ
সমাপ্ত



১
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 27  Europe : 2  Germany : 8  India : 305  Ireland : 1  Japan : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 22  
Ukraine : 32  United Kingdom : 17  United States : 338  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 27  Europe : 2  Germany : 8  
India : 305  Ireland : 1  Japan : 1  Romania : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 22  Ukraine : 32  United Kingdom : 17  
United States : 338  Vietnam : 6  
  • ৮ম বর্ষ ৩য় সংখ্যা (৮৭)

    ২০১৮ , আগষ্ট


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেম by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৫৮
fingerprintLogin account_circleSignup