• ৭ম বর্ষ ১১তম সংখ্যা (৮৩)

    ২০১৮ , এপ্রিল



দহন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৩৮ জন পড়েছেন।
তোমার মায়াময় স্পর্শ স্রোতের 
স্তব্ধ তটে এভাবেই পুড়েছি কতোকাল,
এমনি কতো সন্ধ্যায় তুমি জ্বেলে দিতে বুকে 
ভালোবাসার সুগন্ধি ধূপকাঠি,
বিনয়ী দেওয়ালের আড়ালে
ভাষাহীন নির্বাক পুড়ে গেছি প্রতিদিন
একটু একটু প্রেমহীনতা দহনে।
গোধূলির আঁচলে রক্তিম শূন্যতায় নির্জনে
রেখে গেছি অমলিন স্মৃতিদের।
আজও বুঝি দীপ জ্বালো তুমি,
আজও কি জ্বালো আমার অবাধ্য হৃদয়
বন্দী দেওয়ালের একপাশে?
অশান্ত সমীরণে বয় কি আদৌ
বেলি আতর?
এখন আমি বাসা বাঁধি বালুচরে 
অকূল অমানিশার ঢেউ নিয়ে বুকে
শূন্যতার মাঝে পূর্ণতা খুঁজে,
এভাবেই তো ভেসে চলেছি আমি
তোমার মায়াময় স্পর্শ স্রোতের স্তব্ধ তটে।
রচনাকাল : ১৫/১২/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 25  China : 13  Europe : 2  France : 2  Georgia : 1  Germany : 10  India : 321  Iran, Islamic R : 1  
Ireland : 5  Japan : 14  Russian Federat : 5  Saudi Arabia : 23  Turkey : 1  Ukraine : 24  United Arab Emi : 1  United Kingdom : 15  United States : 385  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 25  China : 13  
Europe : 2  France : 2  Georgia : 1  Germany : 10  
India : 321  Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 14  
Russian Federat : 5  Saudi Arabia : 23  Turkey : 1  Ukraine : 24  
United Arab Emi : 1  United Kingdom : 15  United States : 385  Vietnam : 4  
  • ৭ম বর্ষ ১১তম সংখ্যা (৮৩)

    ২০১৮ , এপ্রিল


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দহন by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৪৮
fingerprintLogin account_circleSignup